খুলনা | মঙ্গলবার | ০৭ এপ্রিল ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২

সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে প্রধানমন্ত্রী, জানালেন সহমর্মিতা

খবর প্রতিবেদন |
০১:২৮ এ.এম | ০৬ এপ্রিল ২০২৬


জাতীয় সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি তাদের প্রত্যেকের খোঁজখবর নেন এবং কুশল বিনিময়ের পাশাপাশি জুলাই অভ্যুত্থানে তাদের ওপর ঘটে যাওয়া বিভীষিকাময় অভিজ্ঞতার কথা মনোযোগ দিয়ে শোনেন। কারও কাঁধে, মাথায় হাত বুলিয়ে সান্ত¡না দিতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে। রোববার সংসদ অধিবেশনের বিরতির সময় এই আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।
সংসদ সচিবালয় জানিয়েছে, আজকের (রোবরার) সংসদ অধিবেশন দেখতে মোট ৫৩ জন আহত জুলাই যোদ্ধা উপস্থিত হয়েছিলেন। অধিবেশন বিরতির আগে চিফ হুইপ নুরুল ইসলাম মনি ফ্লোর নিয়ে সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, আজ আমাদের সংসদ অধিবেশনে উপস্থিত হয়েছেন আহত জুলাই যোদ্ধারা। আমরা জানি জুলাই অভ্যুত্থানে তাদের ত্যাগ ও ভূমিকা কী ছিল। তাদের এখানে আসার জন্য আমরা আন্তরিক অভিনন্দন ও সাধুবাদ জানাই। এ সময় গ্যালারিতে আইনমন্ত্রীসহ কয়েকজন হুইপ উপস্থিত ছিলেন।
এ সময় সরকারি ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাদের স্বাগত জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের বাম পাশে থাকা ভিআইপি গ্যালারিতে উপস্থিত আহত জুলাই যোদ্ধারা এ সময় দাঁড়িয়ে হাত নেড়ে অভিবাদনের উত্তর দেন। এর কিছুক্ষণ পরেই নিরাপত্তাকর্মীরা গ্যালারিতে থাকা যোদ্ধাদের জানান, প্রধানমন্ত্রী তাদের সঙ্গে দেখা করতে আসছেন। এ খবরে তাদের মধ্যে ব্যাপক উচ্ছ¡াস দেখা যায়।
ঘোষণার পাঁচ মিনিট পরেই প্রধানমন্ত্রী গ্যালারিতে আসেন এবং একে একে সবার সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন। কয়েকজন জুলাই যোদ্ধা অভ্যুত্থানে তাদের অবদানের কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। এ সময় কয়েকজন নারী জুলাই যোদ্ধা কান্নাজড়িত কণ্ঠে তাদের দুর্দশার বর্ণনা দিলে পুরো গ্যালারিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

প্রিন্ট

আরও সংবাদ