খুলনা | বৃহস্পতিবার | ০৭ মে ২০২৬ | ২৪ বৈশাখ ১৪৩৩

নগরীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী

খবর বিজ্ঞপ্তি |
০১:৫২ এ.এম | ০৪ মে ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে আমাদের সন্তানদের গড়ে তুলতে হবে। ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শরীর ও মন সুস্থ রাখে এবং সুস্থ শরীর ও মন একটি শিশুকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। এ লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রীর এ প্রচেষ্টা শিক্ষার্থীদের আগামী দিনের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার প্রস্তুতি গ্রহণের সুযোগ এনে দিয়েছে। প্রধানমন্ত্রীর এ উদ্যোগ ক্রীড়াঙ্গনের দীর্ঘদিনের বন্ধাত্ব দূর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 
কেসিসি প্রশাসক রবিবার সকালে নগরীর খালিশপুরস্থ পোর্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। প্রশাসক বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, কেএমপি’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য মোল্লা খায়রুল ইসলাম।

প্রিন্ট

আরও সংবাদ