খুলনা | বৃহস্পতিবার | ০৭ মে ২০২৬ | ২৪ বৈশাখ ১৪৩৩

ফিডব্যাক ওয়ার্কশপ অন লোকাল প্রিপিয়ার্ডনেস প্লান শীর্ষক কর্মশালা

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৪ এ.এম | ০৪ মে ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণের পর থেকে গত দুই মাস মহানগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি এবং পরিদর্শন করে অনুভব করেছি এ শহরের অন্যতম সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। শুধু খুলনা শহর নয়, দেশের বড় বড় শহরসহ পৌরশহরগুলিও এ সমস্যার বাইরে নেই। গতকাল রবিবার সকালে নগরীর সিএসএস আভা সেন্টারে আয়োজিত ‘‘ফিডব্যাক ওয়ার্কশপ অন লোকাল প্রিপিয়ার্ডনেস প্লান (এলপিপি)’’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি (এলজিসিআরআর) প্রকল্পের আওতায় দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। খুলনা সিটি কর্পোরেশনসহ বিভাগের ৩৬টি পৌরসভার প্রতিনিধি কর্মশালায় অংশগ্রহণ করেন। 
এলজিসিআরআরপি’র আওতায় প্রেরিত গাইডলাইন মোতাবেক খসড়া এলপিপি প্রণয়ন করা হয়েছে এবং ৫ সদস্য বিশিষ্ট এলপিপি প্রিপারেশন টীম ও ৮ সদস্য বিশিষ্ট এলপিপি রিভিউ কমিটি গঠন করা হয়। উলি­খিত কমিটি দু’টির মাধ্যমে গত ২৭ এপ্রিল থেকে এলপিপি প্রণয়ন কার্যক্রম শুরু হয়। ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন অংশীজনের সাথে সভা আয়োজনের মাধ্যমে এনগেজমেন্ট প্লান, ইমারজেন্সী রেসপন্স প্লান, রিস্ক এ্যাসেসমেন্ট এন্ড ইনভেসমেন্ট আইডেনটিফিকেশন সম্পন্ন করা হয়। পরবর্তীতে রিভিউ কমিটির মাধ্যমে এলপিপি খসড়া প্রস্তুত করা হয়। এলপিপি প্রণয়নের মূল উদ্দেশ্য জলবায়ু পরিবর্তনজনিত, প্রাকৃতিকভাবে, মানবসৃষ্ট এবং স্বাস্থ্য বিষয়ক ঝুঁকিসমূহের মাধ্যমে সৃষ্ট ঝুঁকিসমূহ প্রশমণ ও মোকাবেলা করার জন্য একটি গাইডলাইন প্রণয়ন করা।
এলজিসিআরআরপি’র ডেপুটি প্রকল্প পরিচালক আবু ইউসুফ মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন এলজিইডি-খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী দেলোয়ার হুসাইন মজুমদার, কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান ও কনসালট্যান্ট টীমের টীম লিডার মোজাক্কা জাহের। কেসিসি’র প্রকৌশলীসহ খুলনা বিভাগের ৩৬টি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

প্রিন্ট

আরও সংবাদ