খুলনা | বৃহস্পতিবার | ০৭ মে ২০২৬ | ২৪ বৈশাখ ১৪৩৩

খুলনায় যুবক গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক |
১২:৫২ এ.এম | ০৫ মে ২০২৬


খুলনায় রাজু হাওলাদার (৪৫) নামে এক যুবককে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। তার পেটে একটি গুলিবিদ্ধ হয়। সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। সোমবার নগরীর লবণচরা থানা এলাকায় ঘটনাটি ঘটে বলে জানা যায়। গুলিবিদ্ধ রাজু বাগেরহাট এলাকার ইউনূস হাওলাদারের ছেলে।

হাসপাতাল সূত্রে  জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

রাজু হাওলাদারের সাথে আসা এক নারী জানায়, গুলিবিদ্ধ যুবক তার ছেলের বন্ধু। আহত অবস্থায় তার বাড়িতে অবস্থান নেয়। তার চিকিৎসার প্রয়োজন অনুভব করে এখানে নিয়ে আসা হয়েছে।

কেএমপি সহকারী পুলিশ কমিশনার শিহাব করীম জানান, একজন যুবককে লবণচরা এলাকায় গুলি করা হয়েছে। পুলিশ ঘটনাটি জানার চেষ্টা করছে। তবে কোথায় তার ওপর আক্রমণ করা হয়েছে তা নিশ্চিত হতে পারিনি। ঘটনার প্রকৃত কারণ জেনে ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট

আরও সংবাদ