খুলনা | বৃহস্পতিবার | ০৭ মে ২০২৬ | ২৪ বৈশাখ ১৪৩৩

আড়ংঘাটায় তালিকাভুক্ত সন্ত্রাসী জুয়েল সরদার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |
১১:৪৮ পি.এম | ০৫ মে ২০২৬


খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামী জুয়েল-বোরহান বাহিনীর প্রধান জুয়েল সরদার (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) সকাল ১০টা ৪৫ মিনিটে আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ হালিমুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আড়ংঘাটা সরদারডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, জুয়েল সরদার চুরি, ছিনতাই, প্রতারণা, অপহরণ, ধর্ষণ ও চাঁদাবাজিসহ অন্তত ১০টি মামলার আসামী। এছাড়া একটি মামলায় তার ১ বছর ৬ মাসের সাজা রয়েছে।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার অপরাধমূলক কর্মকাণ্ড ও সহযোগীদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রংপুর শলুয়া বাজার, পাহাড়পুর ও লতার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। বর্তমানে তাকে আড়ংঘাটা থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

প্রিন্ট

আরও সংবাদ