খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

মেসির দুর্দান্ত গোলের পরেও ড্রয়ে শুরু আর্জেন্টিনার কোপা

ক্রীড়া প্রতিবেদক |
১২:২১ এ.এম | ১৬ জুন ২০২১

অবিশ্বাস্য এক ফ্রিকিক গোল করলেন লিওনেল মেসি। লিড এনে দিলেন আর্জেন্টিনাকে। তবে না শেষ পর্যন্ত কোপা আমেরিকা ২০২১ এর শুরুটা সুখকর হলো না আর্জেন্টিনার। দুই দুইবার কোপা আমেরিকার ফাইনালে যে চিলির কাছে হেরেছিল সেই চিলির সঙ্গে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে লিওনেল মেসিদের। এডুয়ার্দ ভারগাসের গোলে শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে চিলি।
খেলার ৩৩তম মিনিটে ফ্রি কিক থেকে দৃষ্টিনন্দন এক গোল করেন লিওনেল মেসি। আর প্রথমার্ধে লিড ধরে রেখেই বিরতিতে যায়। তবে বিরতির পর ম্যাচের ৫৭ মিনিটে নিকোলাস টাগলিয়াফিকো আর্তুরো ভিদালকে ডি-বক্সে ফাউল করায় পেনাল্টি পায় চিলি। পেনাল্টি শট নিতে আসেন ভিদাল। তাঁর নেওয়া পেনাল্টি শট দারুণ ভাবে রুখে দেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে দ্রুততার সঙ্গে ডি-বক্সে ঢুকে ফেরত আসা বল হেড করে জালে জড়ান এডুয়ার্দ ভারগাস। আর তাতেই সমতায় ফেরে চিলি।
ব্রাজিলের রিও ডি জেনেরিওতে বাংলাদেশ সময় মঙ্গলবার মধ্যরাতে মাঠে নামে আর্জেন্টিনা ও চিলি। কোপা আমেরিকার এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচটা আর্জেন্টিনার শুরু হলো ড্রতে।

 

প্রিন্ট

আরও সংবাদ