খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

মেয়েদের কমনওয়েলথ ক্রিকেটের সূচি প্রকাশ

ক্রীড়া প্রতিবেদক |
১২:২১ এ.এম | ১৬ জুন ২০২১

২০২২ সালে ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসের নারী ক্রিকেট ইভেন্ট। যার সূচি প্রকাশ করেছে আয়োজকরা। সূূচি অনুযায়ী আগামী বছরের ২৯ জুলাই মাঠে গড়াবে টুর্নামেন্টটি। যার ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ আগস্ট। গ্র“প পর্বের খেলাগুলো হবে ৪ আগস্ট পর্যন্ত। এরপর পর্যায় ক্রমে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল, তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে এজবাস্টনে। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজকরা।
দ্বিতীয়বারের মতো কমনওয়েলথ গেমস অন্তর্ভুক্ত করা হয়েছে ক্রিকেট। যেখানে প্রথমবারের মতো খেলতে দেখা যাবে নারী ক্রিকেটারদের। টি-টোয়েন্টি ফরম্যাটের এবারের আসরে অংশগ্রহণ করবে মোট আটটি দল। বার্মিংহাম কমনওয়েলথ গেমস খেলার জন্য ইতোমধ্যে সাতটি দল নিজেদের জায়গা নিশ্চিত করেছে। বাকি এক দল বাছাই পর্ব খেলে জায়গা করে নেবে। সোমবার (২৬ এপ্রিল) এক বিবৃতিতে এই সাত দলের তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দলগুলো হলো, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।
এদিকে আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বরে রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যে কারণে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে খেলার জন্য বাছাই পর্ব খেলতে হবে সালমা জাহানারাদের। যেখানে বাংলাদেশ ছাড়াও বাছাই পর্ব খেলতে হবে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের নারীদের। এদিকে ২০২২ সালের ৩১ জানুয়ারির মধ্যে অষ্টম দল চূড়ান্ত হয়ে যাবে।

 

প্রিন্ট

আরও সংবাদ