খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

ঢাকা প্রিমিয়ারের সুপার লিগ দেখা যাবে গাজী টিভি ও টি স্পোর্টসে

ক্রীড়া প্রতিবেদক |
১২:২২ এ.এম | ১৬ জুন ২০২১

ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট ম্যাচ সুপার লিগের ম্যাচ গুলো সরাসরি স¤প্রচার করবে বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল গাজী টিভি ও টি-স্পোর্টস। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।
সিসিডিএম চেয়ারম্যান কাজী এনাম আহমেদের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার সুপার লিগের প্রতিটি ম্যাচ যৌথভাবে সরাসরি স¤প্রচার করবে গাজি টিভি ও টি স্পোর্টস। জাতীয় দলের প্লেয়ারদের অংশগ্রহণে ইতোমধ্যেই চলমান লিগে বেশ কিছু রোমাঞ্চকর ম্যাচ দেখা গেছে। আমি নিশ্চিত ক্রিকেট ভক্তরা টিভিতে সুপার লিগ উপভোগ করবেন। সুপার লিগের খেলার ৬ দল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিদিন একটি করে ম্যাচ খেলবে।’ সুপার লিগের ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে ১৯, ২০, ২২, ২৩ ও ২৫ জুন। ৫ দিনে মোট ১৫টি ম্যাচ স¤প্রচার করবে দেশের স্বনামধন্য এই দুই বেসরকারি টিভি চ্যানেল।

 

প্রিন্ট

আরও সংবাদ