খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

বিসিবির বোর্ড সভায় যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

ক্রীড়া প্রতিবেদক |
১২:২২ এ.এম | ১৬ জুন ২০২১

দীর্ঘীদন পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলের পর শুরু হওয়া এ সভায় ছিলো বেশ কিছু গুরুত্বপূর্ণ এজেন্ডা। আলোচনা হয়েছে আরও কিছু বিষয় নিয়ে। বোর্ড সভা শেষে রাতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সভার সিদ্ধান্ত ও আলোচনা সম্পর্কে জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 
এর মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো হলো, এককভাবে নয়, যৌথভাবে বিশ^কাপ আয়োজন আর এককভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের চেষ্টা করবে বিসিবি। বাংলাদেশ টাইগার্স নামে জাতীয় দলের ছায়া দল গঠন করা হবে। আগামী টি- টোয়েন্টি বিশ^কাপ পর্যন্ত টাইগারদের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করবেন মিনহাজুল আবেদীন নান্নু। বিশ^কাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমনও। কেন্দ্রীয় চুক্তি এখনও চূড়ান্ত না হলেও তিন ফরমেটেই চুক্তিতে ফিরছেন সাকিব আল হাসান। আগামী অর্থ বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জন্য বাজেট পাশ করা হলো ২৬০ কোটি টাকার।

 

প্রিন্ট

আরও সংবাদ