খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

খালিশপুরে ৮ দলীয় একাডেমী কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক |
১২:২৮ এ.এম | ১৬ জুন ২০২১

গ্রীনফিল্ড ক্রিকেট একাডেমীর উদ্যোগে নগরীর খালিশপুরে শুরু হয়েছে ৮ দলীয় একাডেমী কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার সময় খালিশপুর ঈদগাহ মাঠে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যদিয়ে এ টুর্নামেন্ট মাঠে গড়ালো। গ্রীনফিল্ড ক্রিকেট একাডেমীর পরিচালক মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট উদ্বোধন করেন দৈনিক সময়ের খবর-এর সিনিয়র ফটো সাংবাদিক ও উদীয়মান যুব সমাজের সভাপতি মোঃ রবিউল গাজী উজ্জ্বল। উদ্বোধনী ম্যাচে খালিশপুর ক্রিকেট একাডেমীকে ৯০ রানে হারিয়ে জয় পেয়েছে নিরালা ক্রিকেট একাডেমী।
টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় খালিশপুর ক্রিকেট একাডেমী। প্রথমে ব্যাট করতে নেমে ১৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে নিরালা ক্রিকেট একাডেমী। জবাবে ব্যাট করতে নেমে ১২ ওভার শেষে ১০ উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করে খালিশপুর ক্রিকেট একাডেমী। ৪ ওভার বল শেষে ৩০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে খেলায় সর্বোচ্চ উইকেট নেন নিরালা ক্রিকেট একাডেমীর মোঃ ইউনুস। ৪ ওভার বল শেষে ৩০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে খেলায় সর্বোচ্চ উইকেট নেন নিরালা ক্রিকেট একাডেমীর মোঃ ইউনুস।
৪৭ বল খেলে ৮৭ রান সংগ্রহ করায় নিরালা ক্রিকেট একাডেমীর খেলোয়াড় মামুনের হাতে ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ রবিউল গাজী উজ্জ্বল। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেট খেলোয়াড় শাহাদাত হোসেন সুজন, আজাহার উল­াহ আরজু, খালিশপুর ক্রিকেট একাডেমীর পরিচালক মোঃ করিম।
 

প্রিন্ট

আরও সংবাদ