খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

বিশ্বকাপ নয়, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন চায় বাংলাদেশ

বাংলাদেশ টাইগার্স নামে ছায়া জাতীয় দল গঠন হচ্ছে

ক্রীড়া প্রতিবেদক |
১২:৩০ এ.এম | ১৬ জুন ২০২১

বাংলাদেশ জাতীয় দলের কোনো ক্রিকেটার ইনজুরিতে পড়লে বা সিরিজ থেকে নাম সরিয়ে নিয়ে বিকল্প ক্রিকেটার নিয়ে ঝামেলায় পড়তে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। এই সমস্যার সমাধানে একটি ছায়া দল গঠন করছে বিসিবি। যার নাম দেয়া হয়েছে বাংলাদেশ টাইগার্স। সেখানে জাতীয় দলের মতোই থাকবে ক্রিকেটারদের নির্ধারিত পজিশন। এখান থেকেই বিবেচনা করা হবে জাতীয় দলের জন্য প্রয়োজনীয় ক্রিকেটারদের। এ ছাড়া জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা অনেক সময় অনুশীলন সুবিধা থেকেও বঞ্চিত হন। এই ছায়া দলের ক্রিকেটাররা অনুশীলনের পূর্ণ সুবিধা পাবেন। মঙ্গলবার বোর্ড সভা শেষে এমনটাই ঘোষণা দিয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এদিকে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় আগ্রহ থাকলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ এককভাবে আয়োজন করতে পারছে না বাংলাদেশ। তবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির বোর্ড সভা শেষে গতকাল গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন। মূলত আইসিসির চাহিদা পূরণ করতে না পারায় বিশ্বকাপ আয়োজন করতে পারবে না বাংলাদেশ। এদিকে জাতীয় ক্রিকেট দলের একটি ছায়া দল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। বাংলাদেশ টাইগার্স নামে দলটিতে জাতীয় দল থেকে বাদ পড়া ও জাতীয় দলে জায়গা পাওয়ার অপেক্ষায় থাকা ক্রিকেটারদের নিয়ে গড়া হবে। 
ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে হলে অন্তত ১০টি ভেন্যু থাকতে হবে। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে হলে থাকতে হবে অন্তত আটটি ভেন্যু।
আইসিসির সেই চাহিদা পূরণ করার সামর্থ্য না থাকায় এই দু’টি বিশ্ব আসর এককভাবে আয়োজন করা সম্ভব হচ্ছে না বাংলাদেশের। তবে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন বিসিবি সভাপতি। 
এদিকে আইসিসির ভবিষ্যত সূচিতে ৫০ ওভারের চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরিয়েছে আইসিসি। যার সর্বশেষ আসরটি হয়েছিল ২০১৭ সালে। ২০২৪-৩১ সময়টার মাঝে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির দু’টি আসর। যার প্রথম আসর অনুষ্ঠিত হবে আগামী ২০২৫ সালে।
এদিকে এখনও বিসিবির কেন্দ্রীয় চুক্তি চূড়ান্ত না হলেও সাকিব আল হাসানের কেন্দ্রীয় চুক্তিতে ফেরার বিষয়ে নিশ্চিত করেছেন। আগামী দুই-এক দিনের মধ্যেই এ চুক্তি সম্পন্ন হবে। 
 

প্রিন্ট

আরও সংবাদ