খুলনা | বুধবার | ১১ ফেব্রুয়ারী ২০২৬ | ২৯ মাঘ ১৪৩২

বিজ্ঞানী পিসি রায়ের ৭৭তম মহাপ্রয়াণ দিবস আজ

পাইকগাছা প্রতিনিধি |
০১:২০ এ.এম | ১৬ জুন ২০২১

আজ ১৬ জুন বিশ্ববরেণ্য বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল­¬চন্দ্র রায় (পিসি রায়) এর ৭৭তম মহাপ্রয়াণ দিবস। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও স্যার পিসি রায় স্মৃতি সংসদের পক্ষ থেকে বিজ্ঞানীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উলে­¬খ্য বিজ্ঞানী পিসি রায় ১৮৬১ সালের ২ আগস্ট খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপোতাক্ষ তীরের রাড়–লী গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা হরিশ্চন্দ্র রায় চৌধুরী ও মাতা ভূবন মোহিনী দেবী। তিনি একাধারে ছিলেন শিক্ষাবিদ, শিল্পপতি, রসায়নবিদ, সমাজসেবক, সমবায় আন্দোলনের পুরোধা ও রাজনীতিবিদ। তিনি কলকাতার মানিক তলায় ৮শ’ টাকা পুঁজি নিয়ে বেঙ্গল  কেমিক্যাল এন্ড ফার্মাসিউটিক্যাল ওষুধ শিল্প কারখানা প্রতিষ্ঠা করেন। বর্তমানে ঐ প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা প্রশাখায় লাখো কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছে। পিসি রায় দেশের সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, কাপড়ের মিল ও জন্মভূমি রাড়–লীতে একমাত্র সমবায় ব্যাংক প্রতিষ্ঠা করেন। একাধারে তিনি ২০ বছর কলকাতার প্রেসিডেন্সি কলেজে রসায়ন শাস্ত্রের সহকারী অধ্যাপক ছিলেন। বৃটিশ সরকার তাকে ১৯৩০ সালে নাইট উপাধিতে ভূষিত করেন। এছাড়া একই বছর লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয়, ১৯৩৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়, ভারতের মহিশুর ও বেনারস বিশ্ববিদ্যালয় তাকে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। বিজ্ঞানী পিসি রায় ১৯৪৪ সালের ১৬ জুন পরলোকগমন করেন। চিরকুমার এ বিজ্ঞানী জীবনের অর্জিত সকল সম্পদ মানব কল্যাণে দান করে গেছেন। জগদ্বিখ্যাত  বিজ্ঞানী পিসি রায়ের জন্মবার্ষিকী অনুষ্ঠান সরকারিভাবে পালন করা হলেও মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান স্থানীয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে উদ্যাপন করা হয়। এ বারের ৭৭তম মহাপ্রয়াণ দিবস করোনার কারণে সীমিত পরিসরে আয়োজন করেছে স্যার পিসি রায় স্মৃতি সংসদ। সংগঠনের পক্ষ থেকে মহাপ্রয়াণ দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন দাবি জানিয়েছে সংগঠনের নেতৃবৃন্দ। 
 

প্রিন্ট

আরও সংবাদ