খুলনা | সোমবার | ১৯ জানুয়ারী ২০২৬ | ৬ মাঘ ১৪৩২
বটিয়াঘাটা উপজেলা থেকে অস্ত্রসহ মৃন্ময় রায় (৪৮) নামে একজনকে আটক করেছে র্যাব। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দৈশীয় তৈরি ওয়ানশ্যুটার গান, মোবাইল ও নগদ অর্থ উদ্ধার করা হয়। মৃন্ময় রায় বটিয়াঘাটা থানার গোপালখালি গ্রামের মৃত নির্মল কৃষ্ণ রায়ের ছেলে।
বুধবার র্যাব-৬ প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে খুলনার বটিয়াঘাটা থানাধীন গোপালখালি সাকিনস্থ গোপালখালি বাসস্ট্যান্ড এলাকা থেকে অস্ত্রধারী সন্ত্রাসী মৃন্ময় রায়কে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ানশ্যুটার গান, একটি মোবাইল এবং ১০ হাজার টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে বটিয়াঘাটা থানায় হস্তান্তর করতঃ আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।