খুলনা | বুধবার | ১১ ফেব্রুয়ারী ২০২৬ | ২৯ মাঘ ১৪৩২

খুলনায় খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক |
০২:২৪ পি.এম | ১৬ জুন ২০২১

খুলনা মহানগরীর দৌলতপুরের ডিসি রোড সংলগ্ন এহি বন্দের মার্কেটের মধ্যে সেমিপাকা কক্ষের ভিতর থেকে জুয়ার সরঞ্জাম, নগদ অর্থসহ চারজন জুয়াড়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (১৬ জুন) দৌলতপুর থানায় মামলা হয়েছে।

গ্রেফতার জুয়াড়ীরা হল- দৌলতপুরের বনানীপাড়ার কৃষ্ণ গোপাল দাসের পুত্র নারায়ন চন্দ্র দাস (৫৫), নড়াইলের কালিয়ার পেড়লী গ্রামেন মৃত একলাছ উদ্দির মোল্লার ছেলে নগরীর শিরোমণি এলাকার বাসিন্দা মোঃ সেলিম মোল্লা (৬০), দৌলতপুরের দত্তবাড়ীর মধু মোল্লার ছেলে মোঃ সালাউদ্দিন মোল্লা (৪০) এবং দৌলতপুরের বনানীপাড়ার মোঃ হোসেন ব্যাপারীর ছেলে মোঃ আরিফ ব্যাপারী (২৮)। জুয়াড়িদের থেকে নগদ ৪০১০ টাকাসহ জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ