খুলনা | বুধবার | ১১ ফেব্রুয়ারী ২০২৬ | ২৮ মাঘ ১৪৩২

তেরখাদায় আ’লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দমিছিল

তেরখাদা প্রতিনিধি |
০৮:৫৬ পি.এম | ১৬ জুন ২০২১

তেরখাদা-রূপসা-দিঘলিয়া উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম একনেকে অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং খুলনা-৪ আসনের এমপি আব্দুস সালাম মূর্শেদীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে আজ বুধবার বিকেল ৫টায় তেরখাদা উপজেলা আ’লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আনন্দমিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। 

আনন্দ মিছিলে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, উপজেলা আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফএম অহিদুজ্জামান, সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান কেএম আলমগীর হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান আ’লীগ নেতা মোঃ জনাব আলী শেখ, আব্বাস মোল্যা, বাছিতুল হাবিব প্রিন্স, বাদশা মল্লিক, মোঃ শারাফাত হোসেন, আরিফুজ্জামান অরুন, যুবলীগ নেতা শেখ শামীম হাসান, এস এম শরিফুল ইসলাম, স্বেচ্চাসেবক লীগ নেতা শেখ আনিছুল হক, ছাত্রলীগনেতা শেখ হুসাইন আহমেদসহ উপজেলা আ’লীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ