খুলনা | বুধবার | ১১ ফেব্রুয়ারী ২০২৬ | ২৮ মাঘ ১৪৩২

মালয়েশিয়ায় ১ আগস্টের পর জরুরি অবস্থা নয়

আন্তর্জাতিক ডেস্ক |
০৯:০৩ পি.এম | ১৬ জুন ২০২১

করোনা সংক্রমণ পরিস্থিতিতে মালয়েশিয়ায় আগামী ১ আগস্টের পরে আর জরুরি অবস্থার মেয়াদ বাড়ছে না বলে ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) রাজপ্রাসাদে অনুষ্ঠিত মালয় শাসকদের নিয়ে বিশেষ বৈঠক শেষে এ ঘোষণা দেন ‘রক্ষকগণের রক্ষক’ সৈয়দ ড্যানিয়াল সৈয়দ আহমদ। সুলতান আবদুল্লাহ সুলতান আহমদ শাহের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন রাজা ইয়াং ডি-পার্টুয়ান আগোং।

সৈয়দ ড্যানিয়াল বিবৃতিতে বলেন, শাসকরা একমত হয়েছেন যে, মানুষের জীবন ও জীবিকা দুটিই গুরুত্বপূর্ণ। করোনা পরিস্থিতিতে দেশে রাজনৈতিক হাওয়া উত্তপ্ত হয়ে উঠছে। এটি শান্ত করা উচিত। জনগণের আস্থা ও সমর্থনের মাধ্যমে একটি স্থিতিশীল সরকার দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পারে।

বিবৃতিতে জানানো হয়েছে, জীবন ও জীবিকার খাতিরে একদিকে যেমন করোনা রোধে ব্যবস্থা নিতে হবে অন্যদিকে জরুরি অবস্থাও শিথিল করতে হবে বলে মত দিয়েছেন শাসকরা। শাসকরা বলেছেন, সুশাসন এবং জনগণের কাছে দায়বদ্ধতা নিশ্চিত করতে  সরকারের নির্বাহী, আইনসভা ও বিচার বিভাগীয় শাখাগুলোর মধ্যে ভারসাম্য জরুরি।

কিছু দিন আগে কোভিড-১৯ মহামারি মোকাবিলার জরুরি অবস্থা ও প্রতিকার নিয়ে ১৮টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন রাজা। সে বৈঠকে জরুরি অবস্থা প্রত্যাহার এবং সংসদ পুনর্গঠনে নেতারা রাজাকে বলেছিলেন।

অন্যদিকে ১৯৬৯ সালের মজলিস গেরাকান নেগারার (মাগেরান) মতো ‘জাতীয় পুনরুদ্ধার কাউন্সিল’ নামে একটি জাতীয় অপারেশন কাউন্সিল গঠনের প্রস্তাব করেছেন সাবে প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদ। 

প্রিন্ট

আরও সংবাদ