খুলনা | বুধবার | ১১ ফেব্রুয়ারী ২০২৬ | ২৮ মাঘ ১৪৩২

বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

খবর প্রতিবেদন |
০৯:০৯ পি.এম | ১৬ জুন ২০২১

বাগেরহাটের মোরেলগঞ্জে পানির মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বায়জিদ (১৮) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে। এইচএম বায়জিদ ওই গ্রামের দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে এবং রাজৈর নেছারিয়া ফাজিল মাদ্রাসার আলিম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।

বায়জিদের পরিবার জানায়, বলইবুনিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের কিশোর এইচএম বায়জিদ ঘটনার সময় নিজ বসতঘরের পানির মোটরে বিদ্যুৎ সংযোগের কাজ করছিল। এ সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে উপজেলা মেডিকেল অফিসার ডাঃ মুফতি কামাল হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

প্রিন্ট

আরও সংবাদ