খুলনা | বুধবার | ১১ ফেব্রুয়ারী ২০২৬ | ২৮ মাঘ ১৪৩২

খুলনায় ১১১ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |
১০:০২ পি.এম | ১৬ জুন ২০২১

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) পিসিআর ল্যাবের পরীক্ষায় আজ বুধবার (১৬ জুন) ১১১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে শুধু মাত্র খুলনা মহানগর ও জেলার একশ' জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে একদিনে।

সূত্রমতে, খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে আজ ৩৮৪ জনের করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৩৪৪ জন খুলনা মহানগরী ও জেলার। তাদের মধ্যে ১১১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ১০০ জন, বাগেরহাটের তিনজন, যশোরের দুইজন, সাতক্ষীরার তিনজন, ঝিনাইদহে, মাগুরায় ও নড়াইলে এক করে করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।

প্রিন্ট

আরও সংবাদ