খুলনা | বুধবার | ১১ ফেব্রুয়ারী ২০২৬ | ২৮ মাঘ ১৪৩২

মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক নাসিরের পিতার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক |
১০:৩০ পি.এম | ১৬ জুন ২০২১

খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক, কাকন প্রিন্টিং এন্ড পাবলিকেশনসের স্বত্তাধিকারী মোঃ নাসির উদ্দিনের পিতা ক্বারী আহমাদ হোসাইন (৮৫) আজ বুধবার (১৬ জুন) দিবাগত রাত ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...আমরা তো আল্লাহর  এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যাবো)। নগরীর মুসলমানপাড়া ক্রস রোডের নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
আগামীকাল বৃহস্পতিবার জোহরবাদ নগরীর দারুল উমূল জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে দাফন সম্পন হতে পারে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এদিকে, মরহুমের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন নাসির উদ্দিন।

প্রিন্ট

আরও সংবাদ