খুলনা | বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারী ২০২৬ | ২৯ মাঘ ১৪৩২

ভোট দেওয়ার উদ্দেশে চর ছেড়েছেন ৮ সহস্রাধিক জেলে-মহাজন

সাগরের ঢেউয়ের তালে দুর্গম দুবলার শুঁটকি পল্লীতে উঠেছে নির্বাচনী ঢেউ

আলিম আল রাজি মুক্তি, শরণখোলা (বাগেরহাট) |
১১:৫৫ পি.এম | ১১ ফেব্রুয়ারী ২০২৬


বঙ্গোপসাগরের ঢেউয়ের তালে নির্বাচনের ঢেউ উঠেছে দুবলার চরের শুঁটকি পল­ীতেও। বরাবরের মতো এবারও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করবেন দেশের বৃহত্তম শুঁটকি উৎপাদন কেন্দ্রের চারটি চরের জেলে-মহাজনরা। মাছ ধরা বন্দ রেখে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার উদ্দেশ্যে ইতিমধ্যে তারা নিজ নিজ এলাকায় চলে এসেছেন। গত রোববার থেকে মঙ্গলবার (১০ ফেব্র“য়ারি) বিকেল পর্যন্ত তিন দিনে আট সহস্রাধিক জেলে ও মহাজন চর ছেড়েছেন বলে জানা গেছে। 
এদিকে সাগর তীরবর্তী পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুর্গম দুবলার চরের আওতাধীন আলোরকোল, মাঝেরকেল­া, নারিকেলবাড়ীয়া, শেলারচরসহ চারটি চরে শোভা পাচ্ছে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতাকারী বিভিন্ন দলের প্রার্থীদের পোষ্টার-ব্যানার। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই নিজ নিজ দলের প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা চালিয়েছেন চরে অবস্থানকারী শুঁটকি উৎপাদনে নিয়োজিত জেলে-মহাজনরা। 
বনবিভাগ ও শুঁটকি সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, দুবলার চরের আওতাধীন চারটি চরে দশ সহস্রাধিক জেলে-মহাজন অবস্থান নিয়ে বঙ্গোপসাগর ও সুন্দরবনের বিভিন্ন নদ-নদী থেকে মাছ ধরে শুঁটকি উৎপাদন করছেন। এসব জেলেদের বেশিরভাগের বাড়ি সাতক্ষীরার আশাশুনি, শ্যামনগর, তালা, বাগেরহাটের মোংলা, রামপাল এবং খুলনার ডুমুরিয়া, দাকোপ, পাইকগাছা ও কয়রা উপজেলায়। জাতীয় সংসদ বা স্থানীয় সরকার নির্বাচন এলেই স্ব স্ব দলমতের প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় মেতে ওঠেন তারা। আর ভোটের আগেই তারা ভোট প্রদানের জন্য চর ছেড়ে নিজ নিজ এলাকায় চলে যান। এবারও তার ব্যতিক্রম হয়নি। 
দুবলার শুঁটকি উৎপাদন কেন্দ্রের মহাজন ও রামপাল জেলে সমিতির সভাপতি মোঃ মোতাসিম ফরাজী, সাধারণ সম্পাদক জাকির শেখ, ডুমুরিয়ার মালো জেলে সমিতির সাধারণ সম্পাদক পঙ্কজ বিশ্বাস ও আশাশুনির চাকলা জেলে সমিতির সভাপতি আব্দুর রউফ মেম্বার বলেন, আমরা ভোট দেওয়ার জন্য বাড়ি চলে এসেছি। বেশিরভাগ জেলেও ভোট দিতে তাদের এলাকায় চলে গেছেন। ভোট শেষে আমরা সবাই আবার চরে ফিরে আসবো।  
দুবলা চরের ফিশারমেন গ্র“পের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ মুঠোফোনে বলেন, বরাবরের মতো এবারও বঙ্গোপসাগরের দুর্গম দুবলারচরে লেগেছে সংসদ নির্বাচনের হাওয়া। তিন দিনে দুবলার জেলে পল­ীর চারটি চরের দশ সহ¯্রাধিক জেলের মধ্যে আট হাজারেরও বেশি চর ছেড়ে ভোট দিতে চলে গেছেন। এর আগে তারা পোষ্টার-ব্যানর টাঙানোর পাশাপাশি নিজ নিজ দলের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেছেন। এছাড়া কয়েকদিন আগে বেশ কয়েকজন প্রার্থীও শুঁটকি পল­ীগুলোতে এসে জনসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে গেছেন। 
পূর্ব সুন্দরবন দুবলার আলোরকোল ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) মো. তানভির হাসান ইমরান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শুঁটকি পল­ীতে একটা উৎসবের আমেজ বিরাজ করছিল। ভোট দেওয়ার জন্য জেলে-মহাজনরা তাদের এলাকায় চলে যাওয়ায় চরগুলো একেবারে জনশূণ্য হয়ে পড়েছে। গত তিন দিনে আট সহ¯্রাধিক জেলে-মহাজন বনবিভাগের অনুমতি নিয়ে দুবলারচর থেকে তাদের এলাকায় চলে গেছেন। জেলে-মহাজনদের এসব ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তায় বনবিভাগের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। 

প্রিন্ট

আরও সংবাদ