খুলনা | বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারী ২০২৬ | ২৯ মাঘ ১৪৩২

বিএনপি’র মিডিয়া সেলের সদস্য সাংবাদিক আলী মামুদ আর নেই

খবর প্রতিবেদন |
১২:০৮ এ.এম | ১২ ফেব্রুয়ারী ২০২৬


ঢাকায় জাতীয় প্রেসক্লাবের শৌচাগার থেকে দৈনিক দিনকালের সিটি এডিটর ও বিএনপি’র মিডিয়া সেলের সদস্য আলী মামুদের (৬৯) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। এর আগে মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের ২য় তলার শৌচাগার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্বজনেরা।
পুলিশ জানায়, পরিবারের উপস্থিতিতে সকালে প্রেসক্লাবের শৌচাগারের তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আলী মামুদের ছেলে আলী আব্দুল্লাহ তাসভীর বলেন, আমার বাবা দৈনিক দিনকাল পত্রিকার সিটি এডিটর। তাদের বাসা মধ্য বাড্ডা শাহবুদ্দিন মোড় এলাকায়। বাসা থেকে বাবা সোমবার (৯ ফেব্র“য়ারি) বেলা ১১টার দিকে বের হয়েছিলেন। এরপর দুপুরে যান প্রেসক্লাবে। রাত ১২টা বেজে গেলেও তিনি বাসায় ফিরেননি। এরপর তারা তার বিভিন্ন সহকর্মীকে কল করে তাকে খুঁজতে থাকেন। কেউ তার সন্ধান দিতে পারছিলেন না। তবে অনেকেই বলেন, সোমবার বিকেল ৫টা পর্যন্ত প্রেসক্লাবে তারা তাকে দেখেছেন।
তাসভীর আরও বলেন, আজ (মঙ্গলবার) সকাল ৭টার দিকে তাকে আবার খুঁজতে বের হই। প্রেসক্লাবে এক পর্যায়ে পিয়ন বাথরুমের দরজা ভিতর থেকে বন্ধ দেখে নিচ দিয়ে উঁকি দিয়ে দেখে, ভিতরে কেউ একজন পড়ে আছে। তখন বাথরুমের দরজা ভেঙে তাকে ভিতরে ফ্লোরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
আলী মামুদের স্ত্রী জেসমিন আরা জানান, ১২ বছর আগে তার ওপেন হার্ট সার্জারি হয়েছে। হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা তার। আলী মামুদের বাড়ি রাজশাহীর পবা উপজেলার ভীমের ডাইং গ্রামে। ২ ছেলে ও ১ মেয়ের জনক তিনি।
আলী মাহমুদের সহকর্মী আনোয়ার বুলু জানান, তিনি পরশুদিন (রোববার) অফিস করেছেন। তাকে একটি রিপোর্ট দিয়ে বলেছিলেন এটি যেন দেখে প্রকাশের ব্যবস্থা করা হয়। সেদিনের পর থেকে তিনি ছুটিতে ছিলেন। তিনি তার মৃত্যুর খবর শুনে জাতীয় প্রেসক্লাবের দিকে যাচ্ছেন।
তিনি আরও জানান, আলী মামুদের কয়েক বছর আগে ওপেন হার্ট সার্জারি হয়েছিল। এরপর থেকে ভালোই ছিলেন। তার গ্রামের বাড়ির রাজশাহী জেলায়। তিনি ঢাকার মগবাজারে স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে থাকতেন।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
দৈনিক দিনকালের সাংবাদিক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মৃত্যুতে গভীর শোক ও  দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান এবং মিডিয়া সেলের আহŸায়ক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল।
 

প্রিন্ট