খুলনা | বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারী ২০২৬ | ২৯ মাঘ ১৪৩২

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে

বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশনে যাত্রী যাতায়াত ও আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি |
১২:১৩ এ.এম | ১২ ফেব্রুয়ারী ২০২৬


বাংলাদেশে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে আগামী বৃহস্পতিবার (১২ ফেব্র“য়ারি) ভোর ৬টা থেকে শুক্রবার (১৩ ফেব্র“য়ারি) ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘন্টা বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ থাকবে। পাশাপাশি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৩ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এই প্রথম ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকার পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্দ করেছেন।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, কঠোর নিরাপত্তার মধ্যে নির্বাচন করার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ কারণে স্বাধীনতার ৫৫ বছর পর প্রথমবারের মত নির্বাচনের দিন বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টযাত্রীদের যাতায়াত বন্ধ থাকবে বলে জানতে পেরেছি।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেন জানান, সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার বেনাপোল- পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী চলাচল করতে পারবেন না। তবে শুক্রবার সকাল ৬টার পর থেকে পুনরায় দু’দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক নিয়মে চলবে। অন্যান্য সময়ে বিভিন্ন প্রতিকূলতায় মারাত্মক অসুস্থ যাত্রীদের জন্য ইমিগ্রেশন খোলা রাখা হতো। সেটা এবার হচ্ছে না। এবার পুরোপুরিভাবে বন্ধ থাকছে।
বেনাপোল বন্দরের সহকারি পরিচালক (ট্রাফিক) কাজী রতন বিষয়টি নিশ্চিত করে জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বেনাপোল বন্দর দিয়ে দিয়ে বৃহস্পতিবার দু’দেশের মধ্যে যাত্রী পারাপার বন্ধ থাকবে এমন নির্দেশনার একটি চিঠি আমার দপ্তরে এসেছে।
এদিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৩ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১১ ফেব্র“য়ারি থেকে ১৩ ফেব্র“য়ারি পর্যন্ত টানা ৩ দিন বেনাপোল স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে নির্বাচন শেষে আগামী শনিবার যথারীতি পুনরায় বন্দরের কার্যক্রম চালু হবে।
বেনাপোল সি এ্যান্ডএফ স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান সংসদ নির্বাচন উপলক্ষে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রমে সম্পৃক্ত সিএ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক ও ট্রাকচালকরা ভোট প্রয়োগ করতে নিজ নিজ এলাকায় যাবেন। ফলে এই পথে ৩ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী শনিবার সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, দেশে নির্বাচনের কারণে আগামী তিনদিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। শনিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।
 

প্রিন্ট

আরও সংবাদ