খুলনা | বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারী ২০২৬ | ২৯ মাঘ ১৪৩২

বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রহমান আর নেই

নিজস্ব প্রতিবেদক |
১২:১৪ এ.এম | ১২ ফেব্রুয়ারী ২০২৬


মুক্তিযুদ্ধের ৯নং সেক্টর কমান্ডার মেজার (অবঃ) এম এ জলিল-এর অন্যতম সহচর বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রহমান (৭৫) আর নেই। তিনি গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বাগেরহাটের রামপাল উপজেলার বাঁশতলী গ্রামে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। তিনি দীর্ঘদিন নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনিসহ বহু শুভানুধ্যায়ী রেখে গেছেন। মরহুম মুক্তিযোদ্ধার পরিচিতি নাম্বার- ০১০১০০০৪৬২৮।
বীর মুক্তিযোদ্ধা এস এম বজলুর রহমান দৈনিক সময়ের খবর-এর বার্তা সম্পাদক মাসুদুর রহমান রানা, খুলনা বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার টিপু সুলতান ও পরিচালক (লিগ্যাল সেল) এস এম শাকিল রহমানের মেঝো চাচা। 
তিনি মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ-এর কমান্ডার হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি ৯ম সেক্টরের অধীনে সম্মুখ রণাঙ্গনে অংশগ্রহণ করেন।
আজ বুধবার বেলা ১১টায় নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।
 

প্রিন্ট