খুলনা | বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারী ২০২৬ | ৩০ মাঘ ১৪৩২

বাগেরহাটে মাহিন্দ্রা ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০১:১৯ এ.এম | ১২ ফেব্রুয়ারী ২০২৬


বাগেরহাটে মাহিন্দ্রা ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি চালতেতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন অন্তত তিনজন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মাহিন্দ্রা উদ্ধার ও পণ্যবাহী ট্রাক জব্দ করেছে পুলিশ।
নিহতরা হলেন মোংলা উপজেলার গোয়ালেরমেঠ গ্রামের জামির খানের ছেলে কাদের খান (২৭), একই উপজেলার দোয়ারিজারা গ্রামের রতন মোল­ার ছেলে লাবলু মোল­া (৩০)। আইনগত প্রক্রিয়া শেষে নিহত দুই জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাফর আহমেদ বলেন খুলনা- মোংলা মহাসড়কের চুলকাঠি চালতেতলা এলাকায় মোংলা থেকে ছেড়ে আসা পণ্যবাহি ট্রাকের সাথে বিপরীত দিক আসা যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রে থাকা দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এ সময় আহত হন আরও তিনজন। পুলিশ খবর পেয়ে সেখানে যেয়ে দুই জনকে মৃত অবস্থায় উদ্ধার করে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।

প্রিন্ট

আরও সংবাদ