খুলনা | বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারী ২০২৬ | ২৯ মাঘ ১৪৩২

দেশের শীর্ষ আলেম ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

খবর প্রতিবেদন |
০২:২৯ এ.এম | ১২ ফেব্রুয়ারী ২০২৬


বিভিন্ন গণমাধ্যমে ‘দেশের সব ঘরানার শীর্ষ ইসলামী নেতৃবৃন্দ বিএনপিকে সমর্থন দিয়েছেন’ শীর্ষক সংবাদ প্রকাশের প্রতিক্রিয়ায় দেশের সম্মানীত পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সংবাদটি প্রকাশিত হয়।
তারেক রহমান বলেন, জাতির একটি ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম ওলামাদের এই অবস্থান জনগণকে সঠিক পথ নির্দেশনা দেবে। আলেম ওলামাদের এই স্পষ্ট অবস্থান ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণ তাদের রাজনৈতিক, সামাজিক, অধিকার প্রতিষ্ঠায় করণীয় সঠিক নির্দেশনা পাবে বলে আমি মনে করি।
তিনি বলেন, আমি আবারও সম্মানীত আলেম ওলামাদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও ইসলামী মূল্যবোধের আলোকে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিদের জন্য একটি নিরাপদ মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশের সম্মানীত পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের অব্যাহত সহযোগিতা চাই।

প্রিন্ট

আরও সংবাদ