খুলনা | বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারী ২০২৬ | ২৯ মাঘ ১৪৩২

সাতক্ষীরায় ককটেল ও গুলিসহ ভুয়া গোয়েন্দা সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০২:৪৫ এ.এম | ১২ ফেব্রুয়ারী ২০২৬


সাতক্ষীরায় সেনাবাহিনীর পরিচয় দেয়া এক ভুয়া গোয়েন্দাকে আটক করেছে সেনাবাহিনীর একটি দল। এ সময় তার কাছ থেকে ককটেল ও গুলি উদ্ধার হয়। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার  আলিপুর ইউনিয়নের নাথপাড়া গ্রামের একটি বাঁশ বাগান থেকে এই ককটেল ও গুলি উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার রাতে শহরের তালতলা ঈদগাহ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ভুয়া গোয়েন্দা মোঃ আবু মুসা (৩৫) সাতক্ষীরা সদর উপজেলা রসুলপুর এলাকার রেজাউল সরদারের ছেলে। 
সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্পের মেজর মুশফিক আহমেদ জানান, আবু মুসা (০১৯১১-০৫৮৭৭৩) মোবাইলে সাতক্ষীরার ছাত্র সমন্বয়ক মোঃ নাজমুল হোসাইন রনিকে জানান, আলিপুর ইউনিয়নের নাথপাড়া গ্রামের একটি বাঁশ বাগানে ককটেল ও গুলি আছে। বিষয়টি নাজমুল হোসেন রনি তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা উপশাখা ডিজিএফআইকে অবগত করেন। এরপর বুধবার ভোররাতে শহরের তালতলা ঈদগাহ এলাকা থেকে সেনাবাহিনীর গোয়েন্দা পরিচয়দানকারী মোঃ আবু মুসাকে আটক করা হয়। তাকে সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তারই (মুসা) দেওয়া তথ্যের ভিত্তিতে রাত দু’টার দিকে আলিপুর নাথপাড়া গ্রামের একটি বাঁশ বাগান থেকে ৫টি ককটেল ও ৫টি পিস্তলের গুলি, ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেনাবাহিনীর গোয়েন্দা পরিচয় দানকারী আবু মুসা ও উদ্ধার আলামত সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহামন বিষয়টি নিশ্চিত করে বলেনমামলা দায়েরের পর আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন। 

প্রিন্ট

আরও সংবাদ