খুলনা | বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারী ২০২৬ | ২৯ মাঘ ১৪৩২

গার্ড অব অনার, বিউগলের করুণ সুরে বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমানের বিদায়

নিজস্ব প্রতিবেদক |
০২:৪৫ এ.এম | ১২ ফেব্রুয়ারী ২০২৬


বিউগলে বেজে উঠে করুণ সুর। রাষ্ট্রীয় মর্যাদায়, গার্ড অব অনারের মাধ্যমে শেষ বিদায় জানানো হয়েছে বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রহমানকে। তাঁর  কফিনে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদন করা হয় বুধবার বেলা ১১টায়। এ সময় রামপাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আফতাব আহমেদের নেতৃত্বে অফিসার ইনচার্জ সুব্রত ও চৌকস পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন।
তিনি মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টর কমান্ডার মেজর (অবঃ) এম এ জলিলের সহচর ও দৈনিক সময়ের খবর-এর বার্তা সম্পাদক মাসুদুর রহমান রানার মেঝো চাচা।
এর আগে বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মরহুমরে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মরহুমের বড় ভাগ্নে মাওলানা ওলিউল­াহ। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উলে­খ্য বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় বাঁশতলী গ্রামের নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।

প্রিন্ট

আরও সংবাদ