খুলনা | বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারী ২০২৬ | ২৯ মাঘ ১৪৩২

বিস্তারিত কর্মসূচির মধ্যদিয়ে শাহাদাৎবার্ষিকী পালিত

সাংবাদিক বেলাল উদ্দিনের হত্যা মামলার পুনঃতদন্ত ও অপরাধীদের বিচারের আওতায় এনে শাস্তির জোর দাবি

খবর বিজ্ঞপ্তি |
০২:৪৯ এ.এম | ১২ ফেব্রুয়ারী ২০২৬


খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান শহিদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের ২১তম হত্যাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার ক্লাবের পক্ষ থেকে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনা প্রেসক্লাবের আয়োজনে স্মরণ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহবায়ক এনামুল হক। সভা যৌথভাবে পরিচালনা করেন ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল ও নির্বাহী সদস্য আহমদ মুসা রঞ্জু।
স্মরণ সভায় বক্তারা বলেন, শহিদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিন ছিলেন একজন নির্ভীক সাংবাদিক। তিনি অন্যায়ের কাছে কোনো দিন মাথানত করেননি। বক্তারা নির্ভিক এই সাংবাদিকে মরণোত্তর একুশে পদকে ভ‚ষিত করার দাবি জানান এবং নগরীর বৈকালী মোড় থেকে রায়ের মহল কলেজ পর্যন্ত সড়কটি ‘শহিদ সাংবাদিক বেলাল উদ্দিন সড়ক’ নামকরণের দাবি জানান। এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর বিজয়ী সরকারের কাছে শহিদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের হত্যা মামলার পুনঃতদন্ত দাবি করে অপরাধীদের বিচারের আওতায় এনে শাস্তির জোর দাবি করেন। 
স্মরণ সভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, ক্লাবের নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, কৌশিক দে ও আশরাফুল ইসলাম নূর, ক্লাব সদস্য ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, ক্লাব সদস্য মোঃ এরশাদ আলী, এইচ এম আলাউদ্দিন, আবুল হাসান হিমালয়, এস এস আতিয়ার রহমান, ক্লাব সদস্য ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা,  ক্লাব সদস্য মোঃ জাহিদুল ইসলাম, মোঃ হেদায়েৎ হোসেন মোল­া, কে এম জিয়াউস সাদাত, খলিলুর রহমান সুমন, মাহবুবুর রহমান মুন্না ও মুহাম্মদ নূরুজ্জামান। 
এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), এস এম নূর হাসান জনি, সোহেল মাহমুদ, শেখ কামরুল আহসান, বাপ্পী খান, দেবব্রত রায়, সামছুজ্জামান শাহীন, সোহরাব হোসেন, আলমগীর  হান্নান, মোঃ বেল­াল হোসেন সজল, বশির হোসেন, এম এ জলিল, রিংটন মন্ডল, নাজমুল হক পাপ্পু, অস্থায়ী সদস্য এস এম বাহাউদ্দিন, মোঃ রায়হান মোল­া, মোঃ সোহেল রানাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।  
এর আগে ক্লাবের নেতৃবৃন্দ ক্লাব চত্বরে অবস্থিত শহিদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া স্মরণ সভার শুরুতে সাংবাদিক বেলাল উদ্দিনসহ নিহত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া সাংবাদিক বেলাল উদ্দিনসহ নিহত ও মৃত্যুবরণকারী অন্যান্য সাংবাদিকদেরও আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ক্লাবের ইমাম মাওলানা মোঃ ইউসুফ হাবিব।
এমইউজে : মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার (এমইউজে) সভাপতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান শেখ বেলাল উদ্দিনের ২১তম শাহাদাৎবার্ষিকী বিস্তারিত কমসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। পূর্ব ঘোষিত দুই দিনের কর্মসূচির শেষ দিন কবর জিয়ারত, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ৯টায় শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের গর্বিত মাতা মন্নুজান বেগমসহ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও দোয়া করা হয়। 
এমইউজে খুলনার উদ্যোগে দোয়া মাহফিল ও কবর জিয়ারত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, বিএইফউজে’র সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, বিএইফউজে’র সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন, এমইউজের সহ-সভাপতি মুহাম্মদ নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, নির্বাহী সদস্য মোঃ এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত, ইউনিয়নের সদস্য ড. ফোরকান আলী, নাজমুল হক পাপ্পু, আবুল হাসান শেখ, মোঃ আমিরুল ইসলাম, সেলিম গাজী, মোঃ আবুল হাসান চৌধুরী, বশির হোসেন, কামাল হোসেন, মোজাহিদুর রহমান, শাহ আলম, শহীদের ছোট ভাই এমইউজে খুলনার সদস্য শেখ শামসুদ্দিন দোহা, শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিন ফাউন্ডেশনের জিএম হায়দার আলী, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম-সম্পাদক এড. শেখ জাকিরুল ইসলাম ও এনামুল প্রমুখ। কবর জিয়ারতকালে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। 
উলে­খ্য, গত ২০০৫ সালের ৫ ফেব্র“য়ারি খুলনা প্রেসক্লাব চত্বরে সন্ত্রাসীদের বর্বরোচিত বোমা হামলায় শেখ বেলাল উদ্দিন আহত হন। পরে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ ফেব্র“য়ারি শাহাদাৎ বরণ করেন।

প্রিন্ট

আরও সংবাদ