খুলনা | শুক্রবার | ১৩ ফেব্রুয়ারী ২০২৬ | ৩০ মাঘ ১৪৩২

ইচ্ছে করছে ১৭ বছরের সব ভোট একসঙ্গে দেই: বেবী নাজনীন

খবর বিনোদন |
০২:১৭ পি.এম | ১২ ফেব্রুয়ারী ২০২৬


দীর্ঘ ১৭ বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন সঙ্গীত তারকা বেবী নাজনীন। ভোট দেওয়া শেষে এ সঙ্গীত তারকা বলেন, ‘ধানের শীষে ভোট দিয়েছি। খুব আনন্দ হচ্ছে। অবশেষে ভোট দিতে পারলাম। এটাই তো চেয়েছিলাম। ইচ্ছে করছে ১৭ বছরের সব ভোট আবার দেই।’

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গুলশান মডেল স্কুল এন্ড কলেজের কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন তিনি। ভোট প্রদান শেষে সাংবাদিকদের কাছে উচ্ছ্বাস প্রকাশ করেন ‌‘ব্ল্যাক ডায়মন্ড’খ্যাত এই গায়িকা।

বেবী নাজনীন বলেন, ‘সবাইকে দেখলাম ধানের শীষে ভোট দিচ্ছে। সবাই ধানের শীষে ভোট দিবেন।’

এসময় তিনি নিজে মনোনয়ন না পাওয়া নিয়েও কথা বলেন। গায়িকা বলেন, ‘দল যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই আমার কাছে বড়।’

সংরক্ষিত নারী আসন থেকে তাকে সংসদে দেখা যাবে কি না সে প্রসঙ্গে শিল্পী বলেন, ‘এটাও নির্ভর করছে দলের সিদ্ধান্তের উপর। আপনাদের দোয়া ও আল্লাহ যদি চান তবে হয়তো হবে।’

এসময় সাংবাদিকরা তার কাছে গান শুনতে চাইলে তিনি বলেন, ‘গান অবশ্যই হবে। তবে আজ নয়। ভোটের পরদিন থেকে।’

প্রিন্ট

আরও সংবাদ