খুলনা | শুক্রবার | ১৩ ফেব্রুয়ারী ২০২৬ | ০ ফাল্গুন ১৪৩২

ভোলার চার আসনে জয়ী বিএনপি ও জোটের প্রার্থীরা

খবর প্রতিবেদন |
১১:৪২ পি.এম | ১২ ফেব্রুয়ারী ২০২৬


ভোলা-১ আসনে বেসরকারিভাবে জয়ী গরুর গাড়ি প্রতীকের প্রার্থী বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

পরদিকে ভোলা-২ আসনে বেসরকারিভাবে জয়ী ধানের শীষের প্রার্থী হাফিজ ইব্রাহিম। তিনি পেয়েছেন ১২১০০৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৯৩৪৯৮ ভোট। ২৭৫০৭ ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী।

ভোলা-৪ আসনে ধানের শীষ পেয়েছে ১৯০,০০৫ ভোট আর দাঁড়িপাল্লা পেয়েছে ৮২,৩৯৮ ভোট। ফলে ১০৮,০০৭ ভোটে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী মো. নুরুল ইসলাম নয়ন।

ভোলা-৩ আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি তার ফেইসবুক পেজে বৃহস্পতিবার রাত ৯টা ২৩ মিনিটে লিখেছেন, আলহামদুলিল্লাহ, সিজদায় অবনত হয়ে শোকরিয়া জানাই মহান আল্লাহর প্রতি। কৃতজ্ঞতা জানাই প্রিয় লালমোহন-তজুমদ্দিন বাসীর প্রতি। সপ্তম বারের মতো আমাকে আপনারা বিপুল ভোটের ব্যবধানে জয়ী করেছেন।

ফলে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে সপ্তমবারের মতো সংসদ সদস্য হতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। দুই উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ১১৯ কেন্দ্রের মধ্যে ১১৯ কেন্দ্রের সবগুলো ফলাফল পাওয়া গেছে।

কেন্দ্র থেকে দলীয় এজেন্টদের পাওয়া তথ্যে হাফিজ উদ্দিন আহমদ ধানের শীষ প্রতীকে ১১৯ কেন্দ্রে পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৭৭৪ ভোট। ১১ দলীয় জোটের মুহা. নিজামুল হক নাঈম (ফুলকপি) পেয়েছেন ৫৫ হাজার ৬৬০ ভোট।

লালমোহন উপজেলার মোট ৮৩ কেন্দ্রের মধ্যে সবগুলো কেন্দ্রে হাফিজ উদ্দিন আহমদ (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৩ হাজার ২৬৯ ভোট। ১১ দলীয় জোটের মুহা. নিজামুল হক নাঈম (ফুলকপি) পেয়েছেন ৪১ হাজার ৭৮ ভোট।

তজুমদ্দিন উপজেলার ৩৬ কেন্দ্রের সবগুলোর ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৪৮ হাজার ৫০৫ ভোট। ফুলকপি প্রতীকের প্রার্থী পেয়েছেন ১৪ হাজার ৫৮২ ভোট।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. শাহ আজীজ জানান, পূর্ণাঙ্গ ফলাফল পেতে রাত ১১টা থেকে ১২টা বাজতে পারে।

প্রিন্ট

আরও সংবাদ