খুলনা | শুক্রবার | ১৩ ফেব্রুয়ারী ২০২৬ | ০ ফাল্গুন ১৪৩২

খুলনা-৩ আসনে বেসরকারিভাবে বিজয়ী রকিবুল ইসলাম বকুল

নিজস্ব প্রতিবেদক |
১২:৩৭ এ.এম | ১৩ ফেব্রুয়ারী ২০২৬


খুলনা-৩ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। রাত সাড়ে বারোটার দিকে এই আসনের রিটার্নিং কর্মকর্তা ফয়সাল কাদের আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

এই আসনে রকিবুল ইসলাম বকুল পেয়েছেন ৭৪ হাজার ৮৪৫ ভোট আর তার বিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার মোহাম্মদ মাহফুজুর রহমান পেয়েছেন ৬৬ হাজার ১০ ভোট। ৮ হাজার ৮৩৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন ধানের শীষের রকিবুল ইসলাম বকুল।

বিজয়ী হয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন রকিকুল ইসলাম বকুল। তাকে বিজয়ী করার জন্য তার নির্বাচনী এলাকার সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তরুণ প্রজন্মের ভাবনাকে কাজে লাগিয়ে নতুনভাবে খুলনাকে গড়ে তোলারও প্রত্যয় ব্যক্ত করেন কেন্দ্রীয় এই নেতা।

প্রিন্ট

আরও সংবাদ