খুলনা | শুক্রবার | ১৩ ফেব্রুয়ারী ২০২৬ | ৩০ মাঘ ১৪৩২

বাগেরহাটে তিনটিতে জামায়াত, একটিতে বিএনপি বিজয়ী

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০১:৪৬ এ.এম | ১৩ ফেব্রুয়ারী ২০২৬


বাগেরহাটের চারটি আসনের মধ্যে বিএনপি ও তিনিটিতে বাংলাদেশ জামায়াতের ইসলামীর প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মশিউর রহমান দাড়িপাল্লা প্রতিকে ১ লক্ষ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপির কপিল কৃষ্ণ ধানের শীষ প্রতিকে পেয়েছেন ১ লক্ষ ১৪ হাজার ৫৯০ ভোট।

বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ দাড়িপাল্লা প্রতিকে ১ লক্ষ ১৭ হাজার ৭১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির ধানের শীষ প্রতিকের ব্যারিষ্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন পেয়েছেন ৬৭ হাজার ১৫৫ ভোট।

বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে বিএনপির শেখ ফরিদুল ইসলাম ধানের শীষ প্রতিকে ১ লাখ ০৩ হাজার ৭১১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জামায়াতের এ্যাড. আব্দুল ওয়াদুদ দাড়িপাল্লা প্রতিকে পেয়েছেন ৮৩ হাজার ৭০৫ ভোট।

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা)আসনে বেসরকারিভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল আলিম দাড়িপাল্লা প্রতিকে এই প্রার্থী পেয়েছেন এক লক্ষ ১৬ হাজার ৬৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির সোমনাথ দে ধানের শীষ প্রতিকে পেয়েছেন ৯৮ হাজার ৩২৬ ভোট।

প্রিজাইডিং অফিসারদের স্বাক্ষরিত ভোট গননার তথ্য বিরনী অনুযায়ী বাগেরহাট জেলা প্রশাসক  ও জেলা রিটার্নিং কর্মকর্মা, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর বেসরকারিভাবে এই ফলাফল ঘোষনা করেছেন।

প্রিন্ট

আরও সংবাদ