খুলনা | শুক্রবার | ১৩ ফেব্রুয়ারী ২০২৬ | ৩০ মাঘ ১৪৩২

মাগুরার দুটি আসনেই ধানের শীষের প্রার্থীদের জয়

নিজস্ব প্রতিবেদক |
০২:০৮ এ.এম | ১৩ ফেব্রুয়ারী ২০২৬

 

মাগুরার দুটি আসনেই ধানের শীষের প্রার্থীরা জয়লাভ করেছেন। এর মধ্যে মাগুরা-১ আসনে মনোয়ার হোসেন খান এবং মাগুরা-২ আসনে নিতাই রায় চৌধুরী বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।

মাগুরা-১ আসনে বিএনপির মনোরা হোসেন খান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মতিনের চেয়ে ১ লাখ ৪০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এ আসনে মোট ১৫৬টি কেন্দ্রে ধানের শীষ ১ লাখ ৮৪ হাজার ১৮৩ ভোট এবং দাঁড়িপাল্লা- ৮৩ হাজার ৭৮৩ ভোট পেয়েছে।

মাগুরা-২ আসনে ১৪৫টি কেন্দ্রে ধানের শীষের প্রার্থী নিতাই রায় চৌধুরী ১,  লাখ ৫০ লাখ ১৮০ ভোট এবং দাঁড়িপাল্লা মার্কা নিয়ে এমবি বাকের ১ লাখ ১৭ হাজার ৮০৭ ভোট পেয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ