খুলনা | শুক্রবার | ১৩ ফেব্রুয়ারী ২০২৬ | ৩০ মাঘ ১৪৩২

সংখ্যাগরিষ্ঠ আসনে জয় বিএনপির, সরকার গঠন নিশ্চিত

খবর প্রতিবেদন |
০২:৩৫ এ.এম | ১৩ ফেব্রুয়ারী ২০২৬


প্রায় ২০ বছর পর আবার সরকার গঠন করতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে দলটি। ইতোমধ্যে সরকার গঠনের জন্য যে কয়টি আসনের দরকার সে পরিমাণ আসনে বিএনপি ও তাদের জোটসঙ্গীরা বিজয়ী হয়েছেন। এখন দলটি ব্যবধান বাড়াচ্ছে এবং দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী হওয়ার পথে দলটি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দিনভর ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। সন্ধ্যার পর থেকে আসতে থাকে ফলাফল। সময় যত গড়াতে থাকে ততই বিএনপির জয়ের ব্যবধান বাড়তে থাকে।

রাত দেড়টার দিকে নির্বাচন কমিশন সূত্রে পাওয়া সবশেষ খবর অনুযায়ী, বিএনপি ও তাদের মিত্ররা ১৬৫ আসন লাভ করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৬২টি আসনে জয় পেয়েছে। এছাড়া স্বতন্ত্র একটি এবং অন্যান্য দলগুলো ৭টি আসনে বিজয়ী হয়েছে।

বিএনপি সবশেষ ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল। গত ২০ বছর ধরে দলটি নানা জুলুম-নিপীড়নের শিকার হয়েছে। দলের প্রধান খালেদা জিয়া কারাগারে এবং দ্বিতীয় প্রধান তারেক রহমানকে দীর্ঘদিন বিদেশে নির্বাসিত জীবন যাপন করতে হয়। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিদায়ের প্রায় দেড় বছর পর একটি অংশগ্রহণমূলক নির্বাচনে আবারও ক্ষমতায় যাওয়ার পথ সুগম হয় বিএনপির সামনে।

এছাড়াও বেসরকারিভাবে জয়ী যারা
রংপুর-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী জামায়াত প্রার্থী

রংপুর-২ আসনের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী এটিএম আজহারুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী।

রংপুর-৩ আসনে বিজয়ী জামায়াত মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান বেলাল।

রংপুর-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী আখতার হোসেন জয়ী

রংপুর-৫ আসনে বিজয়ী জামায়াত মনোনীত প্রার্থী গোলাম রব্বানী।

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতের আনোয়ারুল ইসলামের জয়

কুড়িগ্রাম-২ আসনে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ জয়ী

কুড়িগ্রাম-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বিজয়ী

কুড়িগ্রাম-৪ আসনে জয় পেলেন জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক

খুলনা-১ আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী আমীর এজাজ খান

খুলনা-২ আসনে জয় পেয়েছেন জামায়াত প্রার্থী শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল

খুলনা-৩ আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুল

খুলনা-৪ আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী আজিজুল বারী হেলাল

খুলনা-৫ আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী আলী আজগর লবী

খুলনা-৬ আসনে জয় পেয়েছেন জামায়াত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ

পঞ্চগড়-২ আসনে বিএনপির প্রার্থী ফরহাদ হোসেন আজাদ জয়ী

সিলেট-৪ আসনে বিপুল ভোটে জয়ী বিএনপির আরিফুল

বরিশাল-২ আসনে বিএনপি প্রর্থী সরফুদ্দিন আহমেদ সান্টু বিজয়ী

বগুড়ার ৭ আসনেই বিএনপির ভূমিধস জয়

ভোলা-২ আসনে জয়ী বিএনপির হাফিজ ইব্রাহিম

ভোলা-৩ আসনে জয়ী বিএনপির প্রার্থী মেজর হাফিজ উদ্দিন আহমেদ

ভোলা-৪ আসনে ধানের শীষের প্রার্থী মো. নুরুল ইসলাম নয়ন।

মেহেরপুর-১ আসনে জয় পেয়েছেন জামায়াত প্রার্থী মাওলানা তাজ উদ্দীন খান

মেহেরপুর-২ আসনে জয় পেয়েছেন জামায়াতের নাজমুল হুদা

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে জামায়াত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী

ময়মনসিংহ-৮ আসনে বেসরকারি ভাবে জয়ী ধানের শীষের মাজেদ বাবু

পটুয়াখালী-৩ আসনে বিজয়ী গণঅধিকার পরিষদের নুরুল হক নুর

ঠাকুরগাঁও-১ আসনে জয় পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কিশোরগঞ্জ-৪ আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী ফজলুর রহমান

কুমিল্লা-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপি প্রার্থী কায়কোবোদ

চট্টগ্রাম-৩ আসনে বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশার জয়

সুনামগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রার্থী নাসির উদ্দীন চৌধুরীর জয়

নেত্রকোনা- ১ আসনে বেসরকারিভাবে জয়ী বিএনপির কায়সার কামাল

ঝিনাইদহ-১ আসনে বেসরকারিভাবে জয়ী বিএনপির আসাদুজ্জামান

ঝিনাইদহ-৩ আসনে নির্বাচিত হয়েছেন মাওলানা মতিয়ার রহমান (জামায়াত)।

নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মোস্তাফিজুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত

মৌলভীবাজার ৪ আসনে বিএনপির প্রার্থী মুজিবুর রহমান বিজয়ী

ফরিদপুর-১ আসনে জামায়াতে ইসলামী বিজয়ী

ফরিদপুর-২ আসনে বিএনপির শামা ওবায়েদ ইসলাম

ফরিদপুর-৩ আসনে বিএনপির নায়াব ইউসুফ আহমেদ

ফরিদপুর-৪ আসনে বিএনপির শহিদুল ইসলাম বাবুল

কুমিল্লা-১ আসনে বিএনপির ড. খন্দকার মোশাররফ হোসেন বিজয়ী

কুমিল্লা-৪ আসনে জামায়াতে নেতৃত্বাধীন জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বেসরকারিভাবে বিজয়ী

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপির হান্নান জয়ী

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার জয়

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে জয়ী বিএনপির প্রার্থী ইঞ্জিঃ শ্যামল

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে ৫১ হাজার ভোটের ব্যবধানে বিএনপির মুশফিকুর জয়ী

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি জয়ী

সিলেট-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইলিয়াসপত্নী লুনা বিজয়ী

মৌলভীবাজার ৪ আসনে দেড় লক্ষাধিক ভোট পেয়ে বিএনপি প্রার্থী মুজিবুর রহমান বিজয়ী

হবিগঞ্জ ১ আসনে বিএনপি জোটের প্রার্থী রেজা কিবরিয়া জয়ী

হবিগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জয়ী

হবিগঞ্জ ৩ আসনে বিএনপির প্রার্থী জি কে গউস জয়ী

লালমনিরহাট-২ আসনে বিএনপির রোকন উদ্দিন বাবুল জয়ী

লালমনিরহাট-৩ আসনে বিএনপির আসাদুল হাবীব দুলু জয়ী

নীলফামারী-২ আসনে জয়ী দাঁড়িপাল্লার প্রার্থী আল ফারুক আব্দুল লতিফ।

কিশোরগঞ্জ ৬ আসনে বিএনপির মোঃ শরীফুল আলম বিজয়ী।

কক্সবাজার-১ আসনে বিএনপির সালাহউদ্দিন আহমেদ

চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজাম বিজয়ী

চট্টগ্রাম-১৪ আসনে বিএনপির আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ জয়ী

চট্টগ্রাম-১৬ জামায়াত প্রার্থী জহিরুল ইসলাম বিজয়ী

শরীয়তপুর-৩ আসনে জয়ী বিএনপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

নারায়ণগঞ্জ -৩ আসনে বিএনপি প্রার্থী মান্নান বেসরকারি ভাবে নির্বাচিত

টাঙ্গাইল-৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির আহমেদ আযম খান

চাঁদপুর-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির ড. মো. জালাল উদ্দিন

চাঁদপুর-৫ আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক

শেরপুর- ২ আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী

নওগাঁ-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপি প্রার্থী টিপু

মানিকগঞ্জ ২ আসনে বিএনপি প্রার্থী মাঈনুল ইসলাম খান বিজয়ী

লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপির প্রার্থী এবিএম আশরাফ উদদিন নিজান

গাজীপুর ৫ আসনে বিএনপির প্রার্থী একে ফজলুল হক মিলন জয়ী

মুন্সীগঞ্জ-১ আসনে বিজয়ী বিএনপির শেখ মো. আব্দুল্লাহ

মুন্সীগঞ্জ-২ আসনে নির্বাচিত বিএনপির আব্দুস সালাম আজাদ

পটুয়াখালী-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের ডা. শফিকুল ইসলাম মাসুদ বিজয়ী

নরসিংদী-১ আসনে বিএনপির খায়রুল কবীর খোকন

নরসিংদী-২ আসনে জয়ী বিএনপির আবদুল মঈন খান

নরসিংদী-৩ আসনে আসনে ধানের শীষের প্রার্থী মনজুর এলাহী

নরসিংদী-৪ আসনে বিএনপি প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল

নরসিংদী-৫ আসনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল

নড়াইল-১ আসনে নির্বাচিত হয়েছেন বিশ্বাস জাহাঙ্গীর আলম (বিএনপি)।

নড়াইল-২ আসনে নির্বাচিত হয়েছেন আতাউর রহমান বাচ্চু (জামায়াত)।

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে নির্বাচিত হয়েছেন রেজা আহমেদ বাচ্চু মোল্লা (বিএনপি)।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়মারা) আসনে নির্বাচিত হয়েছেন আব্দুল গফুর (জামায়াত)।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে নির্বাচিত হয়েছেন মুফতি আমির হামজা (জামায়াত)।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে নির্বাচিত হয়েছেন আফজাল হোসেন (জামায়াত)।

প্রিন্ট

আরও সংবাদ