খুলনা | শুক্রবার | ১৩ ফেব্রুয়ারী ২০২৬ | ৩০ মাঘ ১৪৩২

বিজয় মিছিল না করার সিদ্ধান্ত তারেক রহমানের

খবর প্রতিবেদন |
০২:৪৭ এ.এম | ১৩ ফেব্রুয়ারী ২০২৬

 

বিজয় মিছিল না করার সিদ্ধান্ত দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার সারাদেশে মসজিদ, মন্দির, গীর্জায় প্রার্থনা কর্মসূচি দিয়েছেন তিনি।

গভীর রাতে গুলশান কার্যালয়ে তার এ সিদ্ধান্তের কথা জানান তার প্রেস সচিব সালেহ শিবলী।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী বিএনপি জোট ১৭১ আসনে জয় পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। জামায়াত জোট পেয়েছে ৪৪টি আসন। অন্যান্যরা পেয়েছেন ৭টি আসন। এখন পর্যন্ত বেসরকারিভাবে ২২২টি আসনে ফলাফল ঘোষণা করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ