খুলনা | শুক্রবার | ১৩ ফেব্রুয়ারী ২০২৬ | ০ ফাল্গুন ১৪৩২

যশোরে পাঁচটিতে জামায়াত, একটিতে বিএনপি জয়ী

নিজস্ব প্রতিবেদক |
০৪:২১ এ.এম | ১৩ ফেব্রুয়ারী ২০২৬

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের পাঁচটি আসনে জামায়াতে ইসলামী এবং একটিতে বিএনপি বেসরকারিভাবে জয় লাভ করেছে।

যশোর-১ (শার্শা) আসনে বিজয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী মাওলানা আজীজুর রহমান (দাঁড়িপাল্লা)। তিনি ভোট পেয়েছেন এক লাখ ১৮ হাজার ২৫৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নুরুজ্জামান লিটন (ধানের শীষ)। তার প্রাপ্ত ভোট ৯২ হাজার ৯০৯।

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ১ লাখ ৭১ হাজার ৯৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াতের ডা. মোসলেহ উদ্দিন ফরিদ (দাঁড়িপাল্লা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাবিরা সুলতানা ওরফে সাবিরা সুলতানা মুন্নি (ধানের শীষ)। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৩১।

যশোর-৩ (সদর) আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত (ধানের শীষ)। তিনি ভোট পেয়েছেন ১লাখ ৯৯ হাজার ৬৪৭। জামায়াতের আব্দুল কাদের ওরফে ভিপি কাদের (দাঁড়িপাল্লা) ১ লাখ ৮৪ হাজার ৪৫৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।  

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর-সদরের বসুন্দিয়া ইউনিয়ন) আসনে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর অধ্যাপক গোলাম রসুল (দাঁড়িপাল্লা)। তার প্রাপ্ত ভোট ১লাখ ৭৭ হাজার ৫৩৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মতিয়ার রহমান ফারাজী (ধানের শীষ)। তিনি ভোট পেয়েছেন এক লাখ ২৭ হাজার ৩০৬।

যশোর-৫ (মণিরামপুর) আসনে ১ লাখ ৩২ হাজার ৯৭৬ ভোট পেয়ে জামায়াতের গাজী এনামুল হক (দাঁড়িপাল্লা) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন (কলস)। তিনি ভোট পেয়েছেন ৮৫ হাজার ৪৫। এছাড়া বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রশীদ আহমাদ ৫৪ হাজার ৮৭৫ ভোট পেয়েছেন।

যশোর-৬ (কেশবপুর) আসনে জামায়াতের অধ্যাপক মোক্তার আলী (দাঁড়িপাল্লা) নির্বাচিত হয়েছেন ৯২ হাজার ২৫৩ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবুল হোসেন আজাদ (ধানের শীষ) পেয়েছেন ৭৯ হাজার ৯৫৯ ভোট।

প্রিন্ট

আরও সংবাদ