খুলনা | শনিবার | ১৪ ফেব্রুয়ারী ২০২৬ | ১ ফাল্গুন ১৪৩২

বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানালেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী

খবর প্রতিবেদন |
০১:১৯ এ.এম | ১৪ ফেব্রুয়ারী ২০২৬


বাংলাদেশে ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। স্বাভাবিক ভাবেই এরপর থেকে বিভিন্ন দেশ দলটিকে এবং তাদের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠাচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পোস্টে বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ জানিয়ে মার্কো রুবিও লিখেছেন, সমৃদ্ধি ও আঞ্চলিক নিরাপত্তা জোরদারে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র।
এক্স পোস্টে মার্কো রুবিও লিখেছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), দলটির নেতা তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন। যুক্তরাষ্ট্র নতুন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। সমৃদ্ধি ও আঞ্চলিক নিরাপত্তা জোরদারে একসঙ্গে কাজ করতে চায় (যুক্তরাষ্ট্র)।’

প্রিন্ট

আরও সংবাদ