খুলনা | শনিবার | ১৪ ফেব্রুয়ারী ২০২৬ | ১ ফাল্গুন ১৪৩২

গোপালগঞ্জের তিন আসনেই জয়ী ‘না’ ভোট

গোপালগঞ্জ প্রতিনিধি |
০১:২০ এ.এম | ১৪ ফেব্রুয়ারী ২০২৬


আওয়ামী লীগের ঘাঁটি খ্যাত গোপালগঞ্জের তিনটি আসনের গণভোটেই ‘না’ ভোট জয়ী হয়েছে। গোপালগঞ্জে গণভোট দিয়েছেন ৪ লাখ ৫১ হাজার ৪২৭ জন ভোটার। এর মধ্যে ৩ লাখ ২৮ হাজার ৯৫৬ জন ভোটার ‘না’ ভোট দিয়েছেন। আর ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ১ লাখ ২২ হাজার ৫১৬ জন ভোটার। তাই এ জেলায় ‘না’ ভোট জয়যুক্ত হয়েছে। শুক্রবার গোপালগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান স্বাক্ষরিত গণভোটের রেজাল্টশিট থেকে এসব তথ্য জানা গেছে।
এতে দেখা গেছে, গোপালগঞ্জ ১ (মুকসুদপুর-কাশিয়ানীর একাংশ) আসনে গণভোট পড়েছে ১ লাখ ৮৩ হাজার ১৪টি। এর মধ্যে ‘না’ ভোট দিয়েছেন ১ লাখ ২৮ হাজার ২৯৮ জন ভোটার। আর ‘হ্যা’ ভোট পড়েছে ৫৪ হাজার ৭১৬টি।
গোপালগঞ্জে-২ (গোপালগঞ্জ সদর-কাশিয়ানীর একাংশ) আসনে ১ লাখ ৪১ হাজার ৫৯২ জন ভোটার গণভোটে অংশ নিয়েছেন। এর মধ্যে ‘না’ ভোট দিয়েছেন ১ লাখ ৭ হাজার ২৯০ জন। আর ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৩৪ হাজার ৩০২ জন।
গোপালগঞ্জ-৩ ( টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে ১ লাখ ২৬ হাজার ৮৬৬ জন গণভোট দিয়েছেন। ‘না’ এর বাক্সে পড়েছে ৯৩ হাজার ৩৬৮ ভোট। ‘হ্যাঁ’ বাক্সে পড়েছে ৩৩ হাজার ৪৯৮ ভোট।

প্রিন্ট

আরও সংবাদ