খুলনা | শনিবার | ১৪ ফেব্রুয়ারী ২০২৬ | ১ ফাল্গুন ১৪৩২

তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন

খবর প্রতিবেদন |
০১:২৪ এ.এম | ১৪ ফেব্রুয়ারী ২০২৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রীসহ এশিয়ার কয়েকটি দেশের সরকার প্রধান বিএনপি চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছেন। নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি।
এর আগে বৃহস্পতিবার বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন ঘোষিত সবশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯ আসনে জয়লাভ করে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বিতীয় সর্বোচ্চ ৬৮টি আসনে জয়লাভ করে।
ভারত :  শুক্রবার তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আমি আনন্দিত এবং বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তার প্রচেষ্টার প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছি।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জনগণের আকাক্সক্ষা পূরণে তার প্রচেষ্টার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছি। বাংলাদেশ ও ভারত দু’টি ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ, যাদের মধ্যে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে। সেই সম্পর্কের প্রেক্ষাপটে আমি দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী : বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র জোরালো বিজয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি তারেক রহমানের প্রতি উষ্ণ অভিনন্দন জানান এবং বিএনপিকে বিজয়ের জন্য শুভেচ্ছা জানান। একই সঙ্গে বাংলাদেশের জনগণকে সফলভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।
বার্তায় শাহবাজ শরিফ বলেন, তিনি বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছেন, যাতে দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা যায়। পাশাপাশি দক্ষিণ এশিয়া ও এর বাইরেও শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের যৌথ লক্ষ্য এগিয়ে নেওয়ার কথাও উলে­খ করেন তিনি।
তার এই বার্তা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ গতিপথে বিশেষ গুরুত্বপূর্ণ। বিশেষ করে, প্রায় একই সময় দেওয়া পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির অভিনন্দন বার্তাটিতেও সম্পর্ক জোরদারের প্রত্যাশা করা হয়েছে।
যুক্তরাষ্ট্র : সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। এসময় বিএনপি’র সঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার সকালে এক বার্তায় এই অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি ও তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের জন্য শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র আপনাদের সঙ্গে কাজ করতে আগ্রহী।’
চীন: জাতীয় সংসদ নির্বাচনের পর অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছে চীন।  শুক্রবার বাংলাদেশের সাধারণ নির্বাচনের ফলাফল সম্পর্কে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা বলেন।
চীনের মন্তব্য কী? : এমন প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন, চীন উলে­খ করেছে যে বাংলাদেশে একটি স্থিতিশীল এবং মসৃণ সাধারণ নির্বাচন হয়েছে। এই নির্বাচনে জয়লাভের জন্য বিএনপিকে অভিনন্দন জানাচ্ছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী বন্ধু এবং প্রতিবেশী হিসেবে চীন বাংলাদেশকে তার অভ্যন্তরীণ রাজনৈতিক এজেন্ডা এগিয়ে নিতে সমর্থন করে। 
‘সময়ের সম্মানিত বন্ধুত্বকে এগিয়ে নিতে, উচ্চমানের বেল্ট এ্যান্ড রোড সহযোগিতা এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক সহযোগিতা আরও গভীর করতে এবং চীন-বাংলাদেশ ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত’, যোগ করেন চীন সরকারের মুখপাত্র।
এরই ধারাবাহিকতায় চীনা প্রেসিডেন্ট শি জিং পিং প্রশাসনের পক্ষ থেকেও এলো অভিনন্দন বার্তা।
মালয়েশিয়া : সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করায় বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার এক বার্তায় তিনি এই বিজয়কে ‘গণতন্ত্রের জয়’ হিসেবে অভিহিত করেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) তাদের এই অভাবনীয় নির্বাচনী বিজয়ে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এটি প্রকৃত অর্থেই গণতন্ত্রের বিজয়। বাংলাদেশের মানুষ নানা চড়াই-উতরাই ও অসাধারণ সব চ্যালেঞ্জ পার করে ব্যালট বক্সের মাধ্যমে তাদের রায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে।’
মালদ্বীপের প্রেসিডেন্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ অভিনন্দন জানান তিনি। 
মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, আমি আমার উষ্ণ শুভেচ্ছা জানাই এবং মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতাকে আরো অগ্রসর ও গভীর করতে একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ। 
তিনি আরো বলেন, আমি আত্মবিশ্বাসী যে, আমাদের অংশীদারত্ব সামনের বছরগুলোতে আরো সুযোগ বাড়ানোর পাশাপাশি শক্তিশালী করবে।
মার্কিন দূতাবাস : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়।
পোস্ট উলে­খ করা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।
১২ ফেব্র“য়ারি অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবারের নির্বাচনে তারেক রহমানের দল বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠনের পথে। ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে স¤প্রতি দেশে ফেরেন তারেক রহমান। আসার ৬ দিনের মাথায় তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা যান। শোক সামলিয়ে দলকে বিজয়ী করে অবশেষে সরকার গঠনের পথে বিএনপি চেয়ারম্যান।
বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্র“য়ারি অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক ফলাফলে দেখা গেছে যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরাসরি নির্বাচিত ২৯৭টি আসনের মধ্যে ২০৯টি আসন জিতেছে, যার অর্থ বিএনপি নির্বাচনে জয়লাভ করেছে।

প্রিন্ট

আরও সংবাদ