খুলনা | শনিবার | ১৪ ফেব্রুয়ারী ২০২৬ | ১ ফাল্গুন ১৪৩২

সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৮৮৩৮৯৮টি ও ‘না’ ভোট ৩৭৩৫৩৭

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০১:৪৩ এ.এম | ১৪ ফেব্রুয়ারী ২০২৬


উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই গণ-সনদ’ সংস্কারের ওপর গণভোটের ভোট গ্রহণ। ভোট গ্রহণ শেষে জেলার চারটি আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৮ লাখ ৮৩ হাজার ৮৯৮টি এবং ‘না’ ভোট পড়েছে ৩ লাখ ৭৩ হাজার ৫৩৭টি। ফলে জেলার চারটি আসনেই হ্যাঁ ভোট বিজয়ী হয়েছে।
বৃহস্পতিবার শেষে রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও মিডিয়া সেল থেকে প্রাপ্ত প্রাথমিক ফলাফল বিশ্লেষণ করে জানা গেছে, জেলার চারটি আসনে ১৮ লাখ ৩২ হাজার ৭৭৫ জন ভোটারের মধ্যে ১৩ লাখ ২৯ হাজার ৫২৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। একই সাথে জেলার ৬০৯টি কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৮ লাখ ৮৩ হাজার ৮৯৮টি এবং ‘না’ ভোট পড়েছে ৩ লাখ ৭৩ হাজার ৫৩৭টি।
এর মধ্যে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ১৬৯টি কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ২৮ হাজার ৪০৪টি এবং ‘না’ ভোট পড়েছে ১ লাখ ২১ হাজার ২৫৬টি। এই আসনে মোট ৪৯৬৮৪৮ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ৩৭৫৮০৭ জন। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৩৬৯০৯৭। বাতিল হয়েছে ৬৭১০টি ভোট। এই আসনে ভোট পড়েছে ৭৫.৬৪ শতাংশ।
সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে  ১৮৯ কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ৯২ হাজার ৮২৮টি এবং না ভোট পড়েছে ৮৬ হাজার ৬১৯টি। এই আসনে মোট ৫৩৫৬৫৪ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ৩৯৫২৫৩ জন। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৩৮৯৮২৩। বাতিল হয়েছে ৫৪৩০টি ভোট।এই আসনে ভোট গ্রহণের হার ৭৩.৭৯ শতাংশ।
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ১৬৬টি কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ৩২ হাজার ৯২৫টি এবং ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৪ হাজার ৮৮৩টি। এই আসনে মোট ৫০২২২১ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ৩৫৬৫০৭ জন। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৩৫০২৩৩। বাতিল হয়েছে ৬২৭৪টি ভোট। এই আসনে ভোট পড়েছে ৭০.৯৯ শতাংশ।
সাতক্ষীরা -৪ (শ্যামনগর) আসনে ৯৭টি কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ২৯ হাজার ৭৪১টি এবং না ভোট পড়েছে ৬০ হাজার ৭৭৯টি। এই আসনে মোট ২৯৮৩৫২ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ২০১৯৬০ জন। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ১৯৮৩৮৩। বাতিল হয়েছে ৩৫৭৭টি ভোট। এই আসনে ভোট গ্রহণের হার ৬৭.৭৬ শতাংশ।
সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ্ আফরোজা আখতার বিষয়টি নিশ্চিত করেন। 
 

প্রিন্ট

আরও সংবাদ