খুলনা | শনিবার | ১৪ ফেব্রুয়ারী ২০২৬ | ১ ফাল্গুন ১৪৩২

বিজয় মিছিলের পরিবর্তে খুলনায় মহানগর বিএনপি’র দোয়া

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৪ এ.এম | ১৪ ফেব্রুয়ারী ২০২৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর প্রচলিত বিজয় মিছিল বা আনন্দ শোভাযাত্রা না করে জুম্মাবাদ নগরীর বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিল আয়োজন করে খুলনা মহানগর বিএনপি। শুক্রবার জুম্মার নামাজের পর নগরীর কেন্দ্রীয় টাউন মসজিদসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন মসজিদে একযোগে দোয়া অনুষ্ঠিত হয়।
নগরীর কেন্দ্রীয় টাউন মসজিদে আয়োজিত দোয়ায় অংশগ্রহণ করেন মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। এসময় মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। 
সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ বলেন, জনগণের রায়ে অর্জিত এ বিজয় আল্লাহর অশেষ রহমত। আমরা আনন্দ-উল্লাসে মেতে না উঠে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে চাই। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্রের সুদৃঢ় ভিত্তি গড়তে আমরা সবার সহযোগিতা কামনা করছি। তারা আরও বলেন, দীর্ঘ সময় পর জনগণ অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। এ বিজয় গণতন্ত্রের বিজয়, জনগণের বিজয়। আমরা প্রতিশ্র“তি দিচ্ছি, জনগণের আশা-আকাক্সক্ষা পূরণে দায়িত্বশীল ভ‚মিকা পালন করা হবে। 
দোয়ায় মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোসহ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নিহত সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। টাউন মসজিদ ছাড়াও খুলনা মহানগরীর প্রতিটি থানা ও ওয়ার্ডের বিভিন্ন মসজিদে পৃথকভাবে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ায় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ কামনা করা হয়।
মহানগর বিএনপি’র নেতারা জানান, ভবিষ্যতেও তারা শান্তিপূর্ণ ও দায়িত্বশীল রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জনগণের পাশে থাকার অঙ্গীকার অব্যাহত রাখবেন।

প্রিন্ট

আরও সংবাদ