খুলনা | শনিবার | ১৪ ফেব্রুয়ারী ২০২৬ | ১ ফাল্গুন ১৪৩২

বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত অন্তত ১০

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০১:৪৮ এ.এম | ১৪ ফেব্রুয়ারী ২০২৬


বাগেরহাটের কচুয়ায় বিএনপি ও স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীর সমর্থকদের মাঝে নির্বাচন-পরবর্তী সহিংসতায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন-সমর্থিত গ্র“প এবং বিএনপি’র স্বতন্ত্র (বিদ্রোহী) ঘোড়া প্রতীকের প্রার্থী এম এ এইচ সেলিম-সমর্থিত গ্র“পের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ বেঁধে যায়। এক পর্যায়ে ধারালো নিয়ে দু’পক্ষ  নিজেদের মধ্যে মারামারিতে জড়ায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১৫ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় জাকির হোসেন-সমর্থিত গ্র“পের মিরাজ শিকদার (৩৫), হাবিবুর শিকদার (৩৭), হোসাইন বেপারী (২৫) ও ইমরান (২৫) এবং সেলিম-সমর্থিত গ্র“পের ওসমান সরদার (৩৫) ও সালাম সরদারকে (৫৮) উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নেওয়া হয়। তাদের সবার বাড়ি বাগেরহাট সদর উপজেলার নোয়াপাড়া গ্রামে। আহতদের মাঝে হাবিবুর শিকদার, মিরাজ শিকদার ও ওসমান সরদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁদের খুলনায় স্থানান্তর করেছেন।
বাগেরহাট কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, বাগেরহাট ও কচুয়া উপজেলার সীমান্তবর্তী স্থানীয় সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংসদ নির্বাচনে বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী ছিলেন শেখ মোহাম্মদ জাকির হোসেন। একই আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম। এই দুই প্রার্থীকেই বড় ব্যবধানে হারিয়ে আসনটাতে বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ।

প্রিন্ট

আরও সংবাদ