খুলনা | শনিবার | ১৪ ফেব্রুয়ারী ২০২৬ | ১ ফাল্গুন ১৪৩২

নবনির্বাচিত সংসদ সদস্য বকুল ও লবিকে মহানগর বিএনপি’র ফুলেল শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৯ এ.এম | ১৪ ফেব্রুয়ারী ২০২৬


নবনির্বাচিত খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলি আসগার লবিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে খুলনা মহানগর বিএনপি। শুক্রবার সন্ধ্যায় মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের নেতৃত্বে  নেতৃবৃন্দ পৃথকভাবে তাদের বাসভবনে গিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় মহানগর বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান এবং জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নগর বিএনপি’র নেতারা বলেন, এই বিজয় জনগণের বিজয়। দীর্ঘদিন পর একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। আমরা বিশ্বাস করি, নবনির্বাচিত সংসদ সদস্যরা জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটাবেন এবং খুলনার উন্নয়নকে অগ্রাধিকার দেবেন।
নবনির্বাচিত সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল বলেন, আমি এই বিজয় খুলনাবাসীর প্রতি উৎসর্গ করছি। দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণই হবে আমার প্রধান লক্ষ্য। 
খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলি আসগার লবি বলেন, এই বিজয় আমাদের ওপর বড় দায়িত্ব অর্পণ করেছে। আমরা উন্নয়ন, স্বচ্ছতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করবো। খুলনার সার্বিক অগ্রগতিতে সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চাই। এ সময় নেতৃবৃন্দ আগামী দিনে সংগঠনকে আরও সুসংগঠিত করা এবং সরকারের উন্নয়ন কর্মকাÐে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। শুভেচ্ছা বিনিময় শেষে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে বিজয়ের পর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও নবনির্বাচিত সংসদ সদস্যদের শুভেচ্ছা জানানো হচ্ছে।
 

প্রিন্ট

আরও সংবাদ