খুলনা | শনিবার | ১৪ ফেব্রুয়ারী ২০২৬ | ১ ফাল্গুন ১৪৩২

মায়ের বিরুদ্ধে ছেলের হত্যা মামলা

রূপসায় কুড়াল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যার পর পালিয়েছে স্ত্রী

রূপসা প্রতিনিধি |
০১:৫০ এ.এম | ১৪ ফেব্রুয়ারী ২০২৬


রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের জয়পুর এলাকায় স্ত্রীর হাতে খুন হয়েছেন স্বামী। তাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার পর স্ত্রী পালিয়ে গেছে। গত বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে এ হত্যাকান্ড ঘটে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘটনায় ব্যবহৃত ধারালো একটি কুড়াল উদ্ধার করেছে। এ ব্যাপারে নিহতের পুত্র শিমুল বাদী হয়ে মায়ের বিরুদ্ধে রূপসা থানা একটি হত্যা মামলা দায়ের করেছে।   এ  ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ  খুলনা-মোংলা মহাসড়ক কসংলগ্ন রূপসার জয়পুর একটেল টাওয়ারের পাশে শাহনাজ বেগমের বাড়ি থেকে গতকাল শুক্রবার মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। 
পুলিশ নিহতের পুত্র শিমুলের বরাত দিয়ে জানায়, মোঃ মোহর আলী (৫৫) বটিয়াঘাটার কৈয়া বাজারের একটি মিষ্টির দোকানে কর্মরত ছিলেন। তিনি গত বৃহস্পতিবার বাড়িতে আসেন। রাতে স্ত্রীর সঙ্গে খাওয়া-দাওয়া শেষে তারা ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে বাড়িতে কোন সাড়া শব্দ না পেয়ে এলাকাবাসী ঘরের দরজা ভেঙ্গে মোহর আলীর মৃতদেহ দেখতে পায়। পুলিশ জানায় স্ত্রী’র সহযোগিতায় কে বা কারা মোহর আলীকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার কারণ সম্পর্কে তিনি বলছেন পারিবারিক কলহের জের ধরে স্ত্রী অন্য কারো সহায়তায় এ হত্যাকান্ড ঘটিয়েছে। 
এদিকে নিহতের স্ত্রী পুতুল বেগম ঘটনার পর থেকে পলাতক রয়েছে বলে জানা গেছে। তাদের ছেলে শুকুর আলী (২৩) গত ১০ তারিখ ভোট দেওয়ার জন্য বাড়িতে এসেছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক মীর জানান ঘটনার পর পুলিশ  ঘটনাস্থল থেকে  ঘটনায় ব্যবহৃত একটি রক্তমাখা ধারাল কুড়াল উদ্ধার করেছে। এ ঘটনায় নিহতের পুত্র শিমুল ওরফে শুকুর বাদী হয়ে মাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনার সাথে জড়িত নিহতের স্ত্রীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে ।

প্রিন্ট

আরও সংবাদ