খুলনা | শনিবার | ১৪ ফেব্রুয়ারী ২০২৬ | ১ ফাল্গুন ১৪৩২

রূপসায় নবনির্বাচিত সংসদ সদস্য হেলাল

ধানের শীষের এই বিজয় সমগ্র জাতির পরিশ্রম ত্যাগ ও সফলতার বিজয়

রূপসা প্রতিনিধি |
০১:৫১ এ.এম | ১৪ ফেব্রুয়ারী ২০২৬


খুলনা-৪ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন বিজয়ের আনন্দ ধরে রাখতে হলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধানের শীষের এই বিজয় একক কোনো ব্যক্তি বা দলের বিজয় নয়, এই বিজয় সমগ্র জাতির পরিশ্রম ত্যাগ ও সফলতার বিজয়। এই বিজয় প্রমান করে দেয় বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ দেশের প্রতি কতটা ত্যাগী এবং সাহসী। 
তিনি বলেন এই বিজয়ের পরে আমাদের খুলনা-৪ অঞ্চলে সকল ধর্মের মানুষ স্বাধীন, নিরাপদ, নির্বিঘেœ যাতে বসবাস করতে পারে তার সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজয়ের আনন্দকে পুঁজি করে কেউ কোনো স¤প্রদায়ের উপর অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন চাঁদাবাজি বা জমি দখলের চেষ্টা করলে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে। একটি মহল এই নির্বাচনে ভেবেছিলো বাংলাদেশের স্বাধীনতাকে ভুলন্ঠিত করে এদেশের মুক্তিকামী মানুষকে নিরাপত্তাবিহীন অবস্থায় ঠেলে দিবে কিন্তু তাদের সেই স্বপ্ন এদেশের জনগণ ভেঙ্গে দিয়েছে। 
তিনি তার নির্বাচনী এলাকায় গিয়ে বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য সর্বস্তরের জনগনের সাথে মতবিনিময় ও খন্ড খন্ড সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন। গতকাল শুক্রবার বিকেল থেকে মধ্যরাত অবধি রূপসা উপজেলার আলাইপুর, পিঠাভোগ, নারকেলি চাঁদপুর, ঘাটভোগ, সিন্দুরডাঙ্গা, বলটী, নতুনদিয়া, বান্ধাখাল, ডোবা, গোয়ারা, শিয়ালি, চাঁদপুর, বামনডাঙ্গা এলাকায় মতবিনিময় সভা শেষে তেরখাদা ও দিঘলিয়ার বিভিন্ন এলাকায় কুশল ও মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল সাহা, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র, যুগ্ম আহবায়ক হুমায়ূন কবীর, সমাজসেবক জাকির হোসেন জমাদ্দার, ঘাটভোগ ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক এস এম এ আঃ মালেক, সদস্য সচিব মিকাইল বিশ্বাস, বিএনপি নেতা মহিতোষ ভট্টাচার্য, আরিফ মোল্লা, সৈয়দ মাহমুদ আলী,বশির হায়দার পল্টু, মোকাররম হোসেন, খায়রুল আলম খোকন, সেলিম রেজা, রাজু কুমার দাস, সমর কুমার মন্ডল, শান্তিরাম মল্লিক, ব্রজেন মজুমদার, চন্ডীবর মালি, বীরমুক্তিযোদ্ধা হরষিত বিশ্বাস, রাজীব মহলী, নির্মল চন্দ্র সরদার, দ্বীপ্তিশ্বর বিশ্বাস, অমল শিকদার, নিখিল মল্লিক, সনজিত মজুমদার, পূর্ণেন্দু মন্ডল,মহেন মজুমদার, প্রাণ গোপাল বিশ্বাস, গোবিন্দ বিশ্বাস, রনি লস্কর, রাধাকান্ত শিকদার, ইমতিয়াজ আলী সুজন, দূর্জয় রায়, ফারুক আহম্মেদ, মুস্তাহিন শেখ,কানাই বৈরাগী, গোবিন্দ দাস,লিটন মল্লিক, বিধান দাস, বিকাশ দাস প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ