খুলনা | রবিবার | ১৫ ফেব্রুয়ারী ২০২৬ | ২ ফাল্গুন ১৪৩২

খুলনায় জামানত হারালেন লাঙ্গল ও হাতপাখাসহ ২৬ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক |
০১:১৭ এ.এম | ১৫ ফেব্রুয়ারী ২০২৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় খুলনার ছয়টি আসনে ২৬ প্রার্থী জামানত হারাচ্ছেন। খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফয়সল কাদের বলেন, নির্বাচনে প্রদত্ত বৈধ ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট যদি কোনো প্রার্থী না পায় তাহলে তিনি জামানত হারাবেন।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে খুলনার ছয়টি আসনে ৩৮ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। এর মধ্যে জাতীয় পার্টি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ২৬ জন জামানত হারাচ্ছেন।
জামানত হারাচ্ছেন যারা : খুলনা-১ আসনের ১২ জন প্রার্থীর মধ্যে ১০ জনই হারাচ্ছেন জামানত। তারা হলেন, সম্মিলিত জাতীয় জোটের অন্তর্গত বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সুনীল শুভ রায় (মোমবাতি), জাতীয় পার্টির মোঃ জাহাঙ্গীর হোসেন (লাঙ্গল), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কিশোর কুমার রায় (কাস্তে), ইসলামী আন্দোলনের মোঃ আবু সাঈদ (হাতপাখা), জেএসডির প্রসেনজিৎ দত্ত (তারা), বাংলাদেশ মাইনরিটি জাতীয় পার্টির প্রবীর গোপাল রায় (রকেট), গণঅধিকার পরিষদের জিএম রোকনুজ্জামান (ট্রাক), বাংলাদেশ সম অধিকার পরিষদের সুব্রত মণ্ডল (দোয়াত কলম), দুই স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মণ্ডল (ঘোড়া) ও গোবিন্দ হালদার (কলস)।
খুলনা-২ আসনে ৩ প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলনের মুফতি আমানুল্ল্যাহ (হাতপাখা) জামানত হারাচ্ছেন।
খুলনা-৩ আসনে ১০ প্রার্থীর মধ্যে ৮ জনই জামানত হারাচ্ছেন। তারা হলেন, ইসলামী আন্দোলনের নায়েবে আমির মোঃ আব্দুল আউয়াল (হাতপাখা), বাসদের জনার্দন দত্ত (মই), এনডিএমের শেখ আরমান হোসেন (সিংহ), জাতীয় পার্টির মোঃ আব্দুল্লাহ আল মামুন (লাঙ্গল) এবং স্বতন্ত্র মোঃ মুরাদ খান লিটন (ঘুড়ি), মঈন মোহাম্মদ মায়াজ (ফুটবল), এস এম আরিফুর রহমান মিঠু (হরিণ) ও মোঃ আবুল হাসনাত সিদ্দিক (জাহাজ)।
খুলনা-৪ আসনে চার প্রার্থীর মধ্যে দুইজন জামানত হারাচ্ছেন। তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহম্মেদ সেখ (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেন (ফুটবল)।
খুলনা-৫ আসনে চার প্রার্থীর মধ্যে দুইজন জামানত হারাচ্ছেন। তারা হলেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির চিত্ত রঞ্জন গোলাদার (কাস্তে) ও জাতীয় পার্টির শামিম আরা পারভীন ইয়াসমীন (লাঙ্গল)।
খুলনা-৬ (কয়রা ও পাইকগাছা) আসনের পাঁচ প্রার্থীর মধ্যে ৩ জন জামানত হারাচ্ছেন। তারা হলেন, ইসলামী আন্দোলনের মোঃ আছাদুল্লাহ ফকির (হাতপাখা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মণ্ডল (কাস্তে) ও জাতীয় পার্টির মোঃ মোস্তফা কামাল জাহাঙ্গীর (লাঙ্গল)।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্র“য়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় খুলনার ছয়টি আসনে। এবারের নির্বাচনে খুলনায় ৬টি আসনের মধ্যে ৪টিতে বিএনপি এবং দুইটিতে জামায়াত জয়লাভ করেছেন। 
এদিন দিবাগত মধ্যরাতে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা (খুলনা-১, ২, ৪, ৫, ৬ আসন) আ স ম জামশেদ খোন্দকার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ ফয়সল কাদের বেসরকারিভাবে ঘোষিত ফলাফলের তথ্যানুযায়ী, খুলনা-১ আসনে বিএনপি’র আমির এজাজ খান, খুলনা-২ আসনে জামায়াতে ইসলামীর শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা-৩ আসনে রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনে আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনে মোহাম্মদ আলি আসগর লবি এবং খুলনা-৬ আসনে জামায়াতে ইসলামীর আবুল কালাম আজাদ বিজয়ী হয়েছেন।

প্রিন্ট

আরও সংবাদ