খুলনা | রবিবার | ১৫ ফেব্রুয়ারী ২০২৬ | ২ ফাল্গুন ১৪৩২

রাজশাহীতে মসজিদে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে মুসল্লি নিহত

খবর প্রতিবেদন |
০১:৩৩ এ.এম | ১৫ ফেব্রুয়ারী ২০২৬


রাজশাহী মহানগরীতে মসজিদে নামাজ আদায় করতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে মোঃ মোস্তফা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৮টার দিকে নগরীর খোঁজাপুর গোরস্তানের প্রাচীর সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ডাঁশমারী এলাকার তইমুর উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তফা মসজিদে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তার ডান পায়ের উরুতে বিদ্ধ হয়। এতে তিনি গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত রামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ শংকর কুমার বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুটি গুলির আঘাতে নাকি ছুরিকাঘাতের কারণে হয়েছে, তা নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপ-কমিশনার গাজিউর রহমান বলেন, একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। তাকে রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ