খুলনা | রবিবার | ১৫ ফেব্রুয়ারী ২০২৬ | ২ ফাল্গুন ১৪৩২

স্বেচ্ছাসেবক দলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

কুষ্টিয়া প্রতিনিধি |
০১:৫১ এ.এম | ১৫ ফেব্রুয়ারী ২০২৬


কুষ্টিয়া সদর আসনে বিএনপি’র প্রার্থী পরাজয়ের পর অঙ্গসংগঠনের অভ্যন্তরীণ কোন্দলে সৃষ্ট বিবাদের জেরে দুই নেতার পদ সাময়িকভাবে স্থগিত করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। শনিবার  দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদকের শাহরিয়ার ইমন রুবেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক আব্দুস সালাম এবং কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমতিয়াজ দিবসের পদ স্থগিত করা হয়।
কুষ্টিয়া জেলা বিএনপি’র পরামর্শক্রমে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ ও সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল এ সিদ্ধান্ত নেন। দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল।
প্রসঙ্গত, সংসদ নির্বাচনে কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী কুষ্টিয়া জেলা বিএনপি’র সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার পরাজিত হওয়ায় দলীয় নেতারা নিজ এলাকায় সন্তোষজনক ফলাফল না হওয়ায় এ নিয়ে কুষ্টিয়া কোর্ট স্টেশনের প্লাটফর্মে বিএনপি’র অঙ্গ সংগঠনের দুই গ্র“পের মধ্যে তর্ক বিতর্কের সৃষ্টি হয়। এরপর কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা কুষ্টিয়া জেলা কৃষক দলের আহŸায়ক আরিফুর রহমান সুমন, সদস্য সচিব এড. নুরুল ইসলাম এবং কুষ্টিয়া সদর উপজেলা বিএনপি’র আহŸায়ক ইসমাইল হোসেন মুরাদকে কথা কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কুষ্টিয়া কোর্ট স্টেশনের প্লাটফর্মের উপরে থাকা চায়ের দোকানের বেশ কয়েকটি প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করে। 
 

প্রিন্ট

আরও সংবাদ