খুলনা | রবিবার | ১৫ ফেব্রুয়ারী ২০২৬ | ২ ফাল্গুন ১৪৩২

যশোরে যুবকের রহস্যজনক মৃত্যু, বাবা ও ভাই হেফাজতে

নিজস্ব প্রতিবেদক, যশোর |
০১:৫৪ এ.এম | ১৫ ফেব্রুয়ারী ২০২৬


যশোরের কাশিমপুর দফাদারপাড়ায় এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত রহিম বিশ্বাস (৩৫) ওই গ্রামের আরমান বিশ্বাসের ছেলে। এ ঘটনায় বাবা ও ভাইকে ডিবি পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
পরিবারের দাবি, রহিম আত্মহত্যা করেছে। তবে স্থানীয় বাসিন্দা ও অন্য একটি সূত্র বলেছে, ঘটনার নেপথ্যে অন্য কিছু থাকতে পারে। তাদের দাবি, রহিমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া ঠোঁট ফোলা থাকায় ধারণা করা হচ্ছে, তাকে মারধরের পর পরিকল্পিতভাবে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে।
এদিকে, রহিমের বাবা আরমান বিশ্বাস অপমৃত্যুর অভিযোগ দিয়ে থানায় আবেদন করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, শুক্রবার রাত সাড়ে ১২টা থেকে ভোর ৬টার মধ্যে যে-কোনো সময় রহিম মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে, ময়নাতদন্ত শেষে পুলিশ মরদেহ নিহতের মামা ও প্রতিবেশীদের কাছে হস্তান্তর করেছে। এ সময় রহিমের বাবা ও তার বড় ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশ হেফাজতে নেয় বলে একটি সূত্র জানিয়েছে।
পরিবারের সদস্য, চাচা, মামা ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, রহিম দীর্ঘদিন ধরে তার বাবার কাছে একটি মোটরসাইকেল কেনার দাবি জানিয়ে আসছিলো। পরিবারের আর্থিক সমস্যার কারণে বাবা তাকে অপেক্ষা করতে বলে। ঘটনার রাতে এ বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে মনোমালিন্য হয় বলেও দাবি করা হচ্ছে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বাবা ও ভাইকে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষও বিষয়টি তদারকি করছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে।

প্রিন্ট

আরও সংবাদ