খুলনা | রবিবার | ১৫ ফেব্রুয়ারী ২০২৬ | ২ ফাল্গুন ১৪৩২

পাইকগাছায় বিএনপি অফিস ভাঙচুরে প্রতিবাদ সভা

সন্ত্রাসী কর্মকান্ডে জড়িতদের আইনের আওতায় আনার আহবান বাপ্পী’র

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৬ এ.এম | ১৫ ফেব্রুয়ারী ২০২৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গড়ইখালী ইউনিয়নে জামায়াতের প্রার্থী পরাজিত হয়ে ইউনিয়ন বিএনপি অফিসে নেতাকর্মীদের উপরে হামলা ও অফিস ভাঙচুর করার প্রতিবাদে গতকাল শনিবার গড়ইখালীর সুড়িখালীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী। 
তিনি বলেন, তোমাদের অতীত ইতিহাস দেশের জনসাধারণ জানে, রগ কেটে মানুষ খুন হামলা ভাঙচুর করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চাও, সেই সুযোগ এই কয়রা-পাইকগাছায় তথা বাংলাদেশে দেয়া হবে না। নির্বাচন পরবর্তী তোমরা সনাতন ধর্মাবলম্বীদের ভয়ভীতি প্রদর্শন করে মহরা দিচ্ছো, রাড়ুলী ৯নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মজিদ গাজীর উপরে অতর্কিত হামলা করে গুরুতর আহত করেছো, নির্বাচনে গড়ইখালী পরাজিত হয়ে শান্তা বাজারের অফিস ভাঙচুর করে নিজেদের পেশীশক্তি প্রদর্শন বিএনপি কোন নেতাকর্মী সমর্থক নিরবে মেনে নিবে না। প্রতিটি আঘাতের দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে।
এর আগে, তিনি কপিলমুনি, হরিঢালী, লতা, দেলুটি, সোলাদানা, গদাইপুর, রাড়ুলী, চাঁদখালী, লস্কর ইউনিয়নে সকল ষড়যন্ত্র উপেক্ষা করে বিপুল সংখ্যক ভোট দেয়ায় জনসাধারণের কৃতজ্ঞতা জানাতে তৃণমূলে ছুটে আসেন ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী। 
তিনি বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে দেশের মানুষ আস্থা রেখেছে বলেই বিএনপি এতবড় বিজয় অর্জন সম্ভব হয়েছে। আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি নাই, কিন্তু আপনারা আমাকে ভোট দিয়েছেন। আমি আপনাদের যে প্রতিশ্র“তি দিয়েছি, বিএনপি সরকার গঠনের পর পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করবো। নির্বাচনে আপনারা দিন-রাত পরিশ্রম করেছেন। বিশেষ করে সনাতনী ভোটাররা যে ভাবে আমাকে সমর্থন ও সহযোগিতা করেছেন, এই ঋণ কোনদিন শোধ হবার নয়। 
তিনি আরও বলেন, নির্বাচনের আগে আমি কথা দিয়েছিলাম আপনাদের ছেড়ে যাবো না। আমি আমার কথা রক্ষা করবো ইনশাআল্লাহ। কাউকে ভয় করার দরকার নাই। আপনাদের কেউ কিছু করতে পারবে না। আপনারা নির্ভয়ে চলবেন, নির্বিঘেœ ব্যবসা করবেন।বিপদেআপদে, সুখে-দুঃখে আমি আপনাদের পাশে থাকবো। বিএনপি সরকার গঠন করলে সনাতনী সহ এই এলাকার সকল মানুষ শান্তিতে এবং নিরাপদে থাকবেন। আমি আপনাদের সাথে নিয়ে অবহেলিত এই জনপদের উন্নয়নে কাজ করতে চাই। 
শনিবার দিনভর নির্বাচনী এলাকা পাইকগাছার বিভিন্ন ইউনিয়নে এলাকাবাসীর সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন। উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হকের সঞ্চালনায় এসময়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এস এম শামীম কবির, জেলা বিএনপি’র সদস্য আশরাফুল ইসলাম নান্নু ও শামসুল আলম পিন্টু, পৌরসভা বিএনপি’র সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপি’র সদস্য সচিব এসএম ইমদাদুল হক, শেখ ইমাদুল ইসলাম, জিএম আব্দুস সাত্তার, জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, বিএনপি নেতা তৌহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, মোস্তফা মোড়ল, শেখ ইমামুল ইসলাম, আব্দুল মজিদ গোলদার,  আসাদুজ্জামান ময়না, ইব্রাহিম গাজী, আবু মুছা সরদার, আমিনুর রহমান সরদার, ইমরান সরদার, ল²ী রাণী গোলদার, বাসন্তী মন্ডল, যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, শামীম জোয়ার্দার, মোল্লা ইউনুস আলী, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল, যুবদল নেতা আবু হুরায়রা বাদশা, ওবায়দুল্লাহ সরদার, বিএম আকিজ উদ্দিন, ফয়সাল রাশেদ সনি, কিশোর কুমার মন্ডল, নাজমুল হুদা মিন্টু, নাজীর আহমেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক স্বরজিৎ ঘোষ দেবেন, সদস্য সচিব সাদ্দাম হোসেন ও ওবায়দুল্লাহ সরদার প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ